Bangladesh: হাসিনার মতোই অবস্থা হচ্ছে ইউনূসের! উপদেষ্টার বাসভবনের দিকে এগোচ্ছে মিছিল, চূড়ান্ত সতর্কতা ওপারে
Bangladesh: ঘরের মাটিতেই 'বিদ্রোহে'র মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)! বেশকিছুদিন ধরেই তাঁর একাধিক সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ বাড়ছিল। বিশেষ করে এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনও সিদ্ধান্ত না নেওয়ায় বিএনপি সহ ওপার বাংলার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এর মধ্যেই মূল্যবৃদ্ধি একটা বড় চ্যালেঞ্জ। কার্যত প্রবল চাপে এবার প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' ঘেরাও'য়ের ডাক (Bangladesh)। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে দেশে।

'ইনকিলাব মঞ্চ' বলে একটি সংগঠনের তরফে এই পদযাত্রার ডাক দেওয়া হয়। সেই মতো কয়েক হাজার মানুষ মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) বাসভবনের অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এমনটাই সে দেশের সংবাদমাধ্যম 'যুগান্তরে'র খবরে দাবি করা হয়েছে।।
প্রকাশিত খবর অনুযায়ী, সংগঠনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আরও বেশ কয়েকটি দাবিতে এই আন্দোলনের ডাক। যা নিয়ে কার্যত চরম চাপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ট।
বলে রাখা প্রয়োজন, গত জুলাই-অগাস্ট মাসে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ (Bangladesh)। যা পরিবর্তকালে আন্দোলন ঘুরে যায়। এবং শেখ হাসিনা সরকারের উৎখাতের দাবিতে শুরু হয় আন্দোলন। প্রবল চাপের মুখে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হন হাসিনা। এরপর থেকে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে! ইউনূসের হাতে দেশের ক্ষমতা। কিন্তু তাঁকে নিয়েও মানুষ সন্তুষ্ঠ নয়। ক্রমশ ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে নতুন করে। যা রীতিমত চাপের মুখে ফেলে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
আগামিদিনে তা কীভাবে সামাল দেবেন নোবেলজয়ী? সেটাই চ্যালেঞ্জ বলছেন সে দেশের মানুষ। আন্দোলনকারীদের দাবি, আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নয়তো এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না।
আর এদিনের কর্মসুচি থেকেই আন্দোলনকারীরা সব রাজনৈতিক দলের প্রতি সবার নিরাপত্তা নিরাপদ করার দাবি তোলেন। একই সঙ্গে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানান। সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে যারা রয়েছেন সেই সমস্ত আন্দোলনকারীদর গ্রেফতার করতে হবে বলেও এদিন জানান 'ইনকিলাব মঞ্চে'র সদস্যরা।
অন্যদিকে জানা গিয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' ঘেরাও'য়ের কর্মসূচি ঘিরে বাংলাদেশ জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এমনকী নিরাপত্তা বাড়ানো হয়েছে উপদেষ্টর বাসভবনেও।












Click it and Unblock the Notifications