Bangladesh: পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার উদ্যোগ ইউনূসের!
Bangladesh: মুখে অন্য বুলি আওড়ালেও মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) হিন্দু বিরোধী মনোভাব ফের প্রকাশ্যে। বাংলাদেশের পুলিশ (Police) প্রশাসনে হিন্দুদের নিয়োগ (Hindu Recruit Banned) নিষিদ্ধ করল ইউনূসের সরকার। বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রক ও পাবলিক সার্ভিস কমিশনের তরফে এনিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
পুলিশের উচ্চপদে তো নয়ই, কনস্টেবল পদেও হিন্দুদের নিয়োগ করা যাবে না বলে নির্দেশিকা জারি। ইউনূস সরকারের এমন নির্দেশের ফলে প্রায় দেড় হাজারেরও বেশি হিন্দু চাকরিপ্রার্থীর দরখাস্ত বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, বর্তমানে কর্মরত এএসপি ও এসপি পদমর্যাদার প্রায় ১০০ হিন্দু অফিসারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশের ওই সমস্ত শীর্ষ পদে জামাত-ই-ইসলামির (Jamaat e Islami) মৌলবাদীদের জন্য সংরক্ষিত করে রেখেছে ইউনূসের সরকার।
হিন্দুদের নিয়োগ থেকে বঞ্চিত করতে গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ৭৯ হাজার পুলিশ অফিসার নিয়োগের প্রক্রিয়া বাতিল করে আসন্ন ২০২৫ সালের জানুয়ারি নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। ওই নির্দেশিকার ফলে নতুন করে আর হিন্দু চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না।
বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র (muslim country) ঘোষণা শুধু আনুষ্ঠানিকভাবে বাকি। সংখ্যালঘুদের সমূলে উৎপাটন করতে সবরকম প্রয়াস চালাচ্ছে মহম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশজুড়ে মন্দির বিলোপের চেষ্টায় উঠেপড়ে লেগেছে মৌলবাদীরা। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর, লুটপাঠ চালানো হয়েছে।
বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে বারবার সতর্ক করেছে ভারত। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে ইউনূসের সরকারকে বার্তাও দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। তারপরেও হিন্দু বিরোধী পদক্ষেপ ইউনূসের। বাংলাদেশে সিভিল সার্ভিসের পরীক্ষায় হিন্দুদের বাধা দিতে সবরকম মরিয়া প্রচেষ্টা চালিয়েছে সেদেশের সরকার।
হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকেই সংকটে হিন্দুরা। অন্তর্বর্তী সরকার গড়ার পড়েই মহম্মদ ইউনূস হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিক করে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন। কিন্তু বাস্তবচিত্র উল্টো কথা বলছে। শান্তিতে নোবেলজয়ী ইউনূসের আমলেই সবচেয়ে বেশি অশান্তি নেমে এসেছে বাংলাদেশের হিন্দুদের উপর।












Click it and Unblock the Notifications