Bangladesh Interim Government: ঘরে ফিরে ভালো লাগছে! শপথ নিয়ে বললেন জানালেন মহম্মদ ইউনূস

Bangladesh Interim Government: ঘরে ফিরে ভালো লাগছে, শপথ নিয়ে এমনটাই জানালেন মহম্মদ ইউনূস। ছাত্র নেতাদের দাবি মেনেই অন্তবর্তী সরকারের প্রধান করা হল ইউনূসকে। আজ বৃহস্পতিবার রাতে তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি।

হাসিনা সরকারের সঙ্গে তাঁর (interim leader Mohammad Yunus) বিরোধিতা একাধিকবার প্রকাশ্যে এসেছে। হাসিনার পদত্যাগের পর এবার তার কাঁধে গেল বাংলাদেশের দায়িত্বভার। বৃহস্পতিবার সকালেই বাংলাদেশে অবতরণ করেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস (Bangladesh Interim Government) ।

interim leader Mohammad Yunus

তাকে স্বাগত জানাতে আন্তর্জাতিক বিমানবন্দরী উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সেনা আধিকারিক, সরকারি আধিকারিক ও ছাত্রনেতারা। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সকালে নোবেলজয়ী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে। শুধু তাই নয়, কারোর উপর হামলা হবে না বলেও এদিন আশ্বাস দেন।

শুধু তাই নয়, তিনি বলেন, আস্থা রাখুন আমার উপর। কোনও হামলা হবে না। হাসিনা সরকারের পতন এবং গোটা পরিস্থিতিকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে ব্যাখ্য করেন মহম্মদ ইউনূস। বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর এজন্য সে দেশের তরুণ সমাজকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। নোবেলজয়ীর কথায়, বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে।

অন্যদিকে অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশে। আশা করব, হিন্দু সহ বসবাসকারী সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করা হবে। শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে ভারত এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও টুইটে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

ছবি সৌজন্যে- নোবেলজয়ীর ফেসবুক প্রোফাইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+