Bangladesh: বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না হাসিনার দল, নিষেধাজ্ঞা জারি ইউনুস সরকারের
শেখ হাসিনাকে দেশছাড়া করেও শান্তি নেই ইউনুস সরকারের। এবার আওয়ামী লিগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে তারা। জানা গিয়েছে আওয়ামি লিগের উপরে রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লিগের সবরকম জমায়েত এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ বাংলাদেশের কোথাও আওয়ামী লিগ কোনও রকম মিটিং-মিছিল করতে পারবে না। এবং কোনও নির্বাচনেও আওয়ামী লিগ অংশ নিতে পারবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

হাসিনা সরকারের পতনের পর আগামী জানুয়ারি মাসে ফের বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনে আওয়ামী লিগ যাতে অংশ নিতে না পারে তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশের পর পর চারবার নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন হাসিনা। দেশের সবরেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি।
এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন মহম্মদ ইউনূস। তাতে অবশ্য আওয়ামি লিগ এবং তার শরিক ১৪টি দল ছিল না। তাতে ওয়ামী লিগকে যাতে সাধারণ নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তা নিয়ে আলোচনা হয়েছে। যদিও েই নিয়ে কোনও রকম আলোচনা হয়নি। তবে শেষ হাসিনা সরকারের দলে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে খালেদা জিয়ার দল বিএনপি এবং জামাত আপত্তি জানিয়েছিল বলে জানা গিয়েছে।
এখনও দেশছাড়া শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে তিনি সেনার মালবাহী কপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইলেও তা মেলেনি। ভারতেই গোপন আস্তানায় রয়েছেন তিনি। তারপরে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূলের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বাংলাদেশে। আগামী জানুয়ারি মাসে ভোট। ইতিমধ্যেই হাসিনাকে দেশে ফেরাতে তৎপর হয়েছে ইউনুস সরকার।












Click it and Unblock the Notifications