Bangladesh Elections 2024: অশান্তির আবহেই কম ভোট পড়ল বাংলাদেশে, রেকর্ড গড়ার দোরগোড়ায় হাসিনা

Bangladesh Elections 2024: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল আজ। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টে অবধি চলেছে ভোটগ্রণ। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যেই হলো নির্বাচন।

বেশ কিছু হিংসাত্মক ঘটনাও ঘটেছে আজকের ভোটে। এড়ানো যায়নি প্রাণহানির ঘটনাও। ভোট পড়ার হাল খুবই খারাপ। প্রায় সমস্ত বিরোধী দলই এবারের নির্বাচন বয়কট করেছে। ফলে রেকর্ড পঞ্চমবার প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।

Bangladesh Elections 2024: হিংসার আবহেই কম ভোট পড়ল বাংলাদেশে

৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট বাতিল হয়েছে। ২৯৯টি আসনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লক্ষ ৩৩ হাজার ১৫৭ জন। নির্বাচনে অনিয়মের অভিযোগে সারা দেশে ১৪ জন প্রার্থী নির্বাচন বয়কট করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন নির্দল প্রার্থীরাও।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩টে অবধি ২৬.৩৭ শতাংশ ভোট পড়েছে। তবে সব জায়গার তথ্য এলে এই শতাংশের হারে কিছু রদবদল হতে পারে। খুলনায় সবচেয়ে বেশি ৩২ শতাংশ ভোট পড়েছে। সিলেটে সবচেয়ে কম (২২ শতাংশ)। বাংলাদেশে ৪৪টি স্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশ নিয়েছে।

বিদেশি পর্যবেক্ষকদের দেখা গিয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। বেশ কিছু জায়গায় কৃত্রিম লাইন তৈরি করে নির্বিঘ্নে ভালো পরিমাণে ভোট পড়ার বিষয়টি তুলে ধরার চেষ্টা আওয়ামি লিগ করেছে বলে অভিযোগ। আওয়ামি লিগের প্রার্থী তথা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গোপন কক্ষে না গিয়ে নিজের ভোট দেওয়ার সময় প্রকাশ্যে ব্যালটে ছাপ মেরেছেন।

বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে দেশের মানুষ ভোট দিয়েছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামি লিগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থীপদ বাতিল করেছে নির্বাচন কমিশন। অনুগামীকে আটক করায় তিনি আজ বাঁশখালি থানায় গিয়ে ওসিকে ধমকেছিলেন মোস্তাফিজুর, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আজ চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের নাম শান্ত বড়ুয়া ও মহম্মদ জামাল। পিস্তল উঁচিয়ে গুলি করা যুবকের নাম প্রকাশ্যে এনেছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো। নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিমউদ্দিন চৌধুরির অনুগামী ওই যুবক বলে জানা যাচ্ছে। যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। দলীয় কোনও পদে না থাকলেও তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+