'ধোয়া তুলসী পাতা', বাংলার জেলেদের অত্যাচার! মমতাকে জবাব দিয়ে বাংলাদেশ বলছে, আমরা ভাবতেও পারি না
India-Bangladesh: বাংলাদেশের মাটিতে বাংলার জেলেদের ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়েছে! সম্প্রতি বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। এমনকি দীর্ঘদিন ধরে ওপারের জেলে বন্দি থাকা ভারতীয় মৎস্যজীবীরাও এই বিষয়ে চাঞ্চল্যকর দাবি করেন। তারা জানান, হাত বেঁধে বড় রোড দিয়ে মারা হয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বাংলার মানুষ।
এই অবস্থায় নিজেদের 'ধোঁয়া তুলসি পাতা' প্রমাণ করতে নেমে পড়ল বাংলাদেশ (India-Bangladesh)। তাদের দাবি, ভারতীয় জেলেদের উপর অত্যাচার নিয়ে যে দাবি ভারত করছে তা নাকি সম্পূর্ণ অযৌক্তিক। এহেন অভিযোগে তারা হতাশ। এই বিষয়ে ইউনূস সরকার একটি বিবৃতি জারি করেছে। যেখানে একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ''বাংলা ট্রিবিউনে'র খবর অনুযায়ী, বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ এই ধরনের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। শুধু তাই নয়, এই ধরনের অভিযোগ নাকি দুই দেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে আস্থা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষুণ্ন করবে বলেও দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।
এই প্রসঙ্গে তাদের আরও দাবি, অভিযোগ তদন্ত করে দেখা হয়েছে। কোনও প্রমাণ নাকি তারা পাননি। অর্থাৎ ভারতীয় জেলেদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি বলেই দাবি। শুধু তাই নয়, এই বিষয়ে ভারতকে নরমে-গরমে হুঁশিয়ারি দিতেও ছাড়েনি সে দেশের অন্তবর্তী সরকার (India-Bangladesh)।
প্রকাশিত খবর অনুযায়ী, বিবৃতিতে লেখা হচ্ছে, ভারত সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলকভাবে মানবিক সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি প্রকাশ করে। আগামিদিনে এমন ভিত্তিহীন অভিযোগ করা থেকে যাতে বিরত থাকে সে বিষয়েও কার্যত সতর্ক করে দেওয়া হয়েছে। যা মোটেই ভালো দেখছে না ভারত সরকারও (India-Bangladesh)।
বলে রাখা প্রয়োজন, প্রায় আড়াই মাস বাংলাদেশের জেলে রাত কেটেছে ভারতের প্রায় ৯০ জন মৎস্যজীবী। সম্প্রতি তাঁদের ছাড়ে বাংলাদেশ। বাংলা থেকেও বেশ কয়েকজন বাংলাদেশি মৎস্যজীবীকে ছাড়া হয়। আর এরপরেই প্রায় ৭০ জন মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। তাদের কাছ থেকে জানতে পারেন ওপারে কীভাবে অত্যাচার চলছে ভারতীয় জেলেদের উপর। শুধু জানা নয়, প্রকাশ্যে এই বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, 'নতুন বাংলাদেশে'র এমন আচরণে রীতিমত অবাকও হন তিনি।












Click it and Unblock the Notifications