Bangladesh Crisis: ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তির মাথায় মূত্রত্যাগ, কোন পথে বাংলাদেশ
Bangladesh Crisis: বাংলাদেশ জুড়ে অস্থির পরিস্থিতি। সেনাপ্রধানের আশ্বাসের পরেও দিকে দিকে জ্বলছে বাড়ি, হোটেল, কালচারাল সেন্টার। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরেও টানা তাণ্ডব চলছে।
শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বিক্ষোভকারীরা ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে লুটপাট চালায়। এছাড়াও সরকারি সম্পত্তির প্রভূত ক্ষতি করে। ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় থাকা মূর্তিরও ক্ষতি করে বিক্ষোভকারীরা।

- শেখ মুজিবের মূর্তিকে নিশানা
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওয় দেখা গিয়েছে এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তির ওপরে প্রস্রাব করছেন। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তির ওপরে আক্রমণের এটি অন্যতম ঘটনা।
ঢাকায় হিংসা ও বিশৃঙ্খলার মধ্যে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হানা দিয়ে সব কিছু লুট করে নিয়ে যায়। এছাড়া শেখ মুজিবর রহমানের মূর্তিও ভাঙচুর করে। বিক্ষোভকারীরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নেয়।
Guy urinates on the head of a Sheikh Mujibur Rahman statue in Dhaka. The urine likely splashed down on the crowds below. Is there a better metaphor than this? pic.twitter.com/wnaT4WZsC4
— Shiv Aroor (@ShivAroor) August 6, 2024
তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি মূর্তির একেবারে ওপরে ওঠে প্রস্রাব করছেন। অন্যদিকে আরেক বিক্ষোভকারীকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। কয়েকজনকে দেখা যাচ্ছে মূর্তির ওপরে ওঠার চেষ্টা করছে। তবে আশপাশের বিপুল জনতাকে নীরবেই সবকিছু প্রত্যক্ষ করতে দেখা যাচ্ছে।
- দিল্লিতে সেফ হাউসে শেখ হাসিনা
সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে আগরতলায় যান শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। তারপর সেখান থেকে সেনাবাহিনীর বিশেষ গাজিয়াবাদের হিন্দন এয়ার বেস। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরে সেখান থেকে তাঁরে দিল্লির গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications