'শেখ হাসিনা আসবে...', গর্জে উঠল ঢাকার রাজপথ! দলে দলে ময়দানে নেতা-কর্মীরা, ভয়ে 'লুকোলেন' ইউনূস
Bangladesh: গত কয়েকদিন আগেই ঢাকায় ফেরার বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা! আর এরপরেই ঢাকায় আওয়ালী লিগের নেতা-কর্মী জমায়েত নিয়ে বড় আশঙ্কা প্রকাশ করেন সে দেশের গোয়েন্দা দফতর। আর সেই মর্মে সমস্ত থানা, পুলিশ প্রশাসনকে সতর্কও করা হয়। এর মধ্যেই শেখ হাসিনার সমর্থনে রাজধানী ঢাকায় বিশাল মিছিল করলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হঠাত করেই আজ শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় (Bangladesh) এই মিছিল হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। আর এই মিছিলের পরেই সতর্ক ইউনুস সরকার। এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয় সেজন্য বাংলাদেশ পুলিশ সহ সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলিকেও অ্যালার্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যায়, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

ওই মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। নেতা কর্মীরা চিৎকার করে করে বলতে থাকেন, 'তুমি কে আমি কে, বাঙালি বাঙালি', 'তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা', 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে', 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই','শেখ হাসিনার সরকার, বারবার দরকার' প্রভৃতি স্লোগান দিতে থাকে।
বিশাল মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন। তাঁর সঙ্গেই এই মিছিলে যোগ দেন কয়েকশ নেতা-কর্মীরা। বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে হঠাত করেই বিশাল মিছিল করে আওয়ামী লীগ। একই ভাবে সেখানেও কয়েকশ নেতা কর্মী যোগ দেন। হঠাত এই মিছিল ঘিরে একেবারে সরগরম হয়ে ওঠে ঢাকার রাজপথ। চাঞ্চল্য তৈরি হয়ে যায় পুলিশ প্রশাসনেও।
সেই রেশ কাটতে না কাটতেই ফের মিছিল মুজিবের দলের। এবার একেবারে প্রকাশ্যে রাজধানী ঢাকায়। যা নিঃসন্দেহে ইউনূস সরকারকে যে চাপে ফেলবে তা স্পষ্ট। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে সে দেশের পুলিশ। একের পর এক মামলা দায়ের হয়। এমনকী শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা দায়ের হয়। খুন সহ একাধিক ধারায় মামলা চলছে। সেখানে দাঁড়িয়ে হাসিনার দলের এই মিছিল খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অনেকের মতে এদিনের মিছিল কার্যত শক্তি প্রদরশন আওয়ামী লিগের।












Click it and Unblock the Notifications