জোড়া আত্মাঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ! মৃত কমপক্ষে ৩০, আহত শতাধিক
জোড়া আত্মাঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ! মৃত কমপক্ষে ৩০, আহত শতাধিক
ফের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার কবলে ইরাকের রাজধানী বাগদাদ। দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। অন্যদিকে অসমর্থিক সূত্রে খবর। মৃতের সংখ্যা না বাড়লেও আহতের সংখ্যা ইতিমধ্যেই ১০০ ছাড়িয়ে গিয়েছে।

বাগদাদের তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকের ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজওয়ায়ি। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে এই জোড়া হামলার পিছনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে এরকমই এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল বাগদাদ। সেইবারও ভয়াবহ আত্মঘামী বোমা হামলায় কেঁপে ওঠে তায়ারান স্কয়ার। মারা যায় ৩০ জনেরও বেশি মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, এইবার একই কায়দায় হামলা চলে ওই এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে আত্মঘাতী হামলাকারী এলাকায় ঢুকে অসুস্থ হওয়ার ভান করে। তারপর তাদের দেখে আশেপাশের লোকজন জড়ো হলেই মূহূর্তেই বিধ্বংসী বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications