করোনা বিধ্বস্ত মার্কিন মুলুক, গত ২৪ ঘন্টায় প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু
বর্তমানে করোনার থাবায় জেরবার গোটা বিশ্বই। হেলে পড়েছে একাধিক দেশের অর্থনীতি। সম্পূর্ণ লকডাউনে প্রায় গোটা পৃথিবীই। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র করোনায় প্রায় দেড় হাজার জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

২৪ ঘন্টায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড
এই সংখ্যা যোগ করে বর্তমানে মার্কিন মুলুকে মোট মৃতের সংখ্যা ছাড়ল প্রায় ৭০৪২। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ট্র্যাকার অনুসারে, বিশ্বব্যাপী এই মহামারী শুরু হওয়ার পর থেকে গত চব্বিশ-ঘন্টায় এটাই কোনও দেশে সর্বাধিক বেশি মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার শুক্রবার একই সময় পর্যন্ত এই গণণা করা হয়েছে। যেখানে দেখা যায় এই সময়ের ব্যবধানে প্রায় ১৪৮০ জনের মৃত্যু হয়।

আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছুঁই ছুঁই
সেদেশের প্রাশাসন সমস্ত আমেরিকানকে করোনভাইরাস থেকে রক্ষা পাবার জন্য জনসমক্ষে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। কারণ সমস্ত চিকিত্সকেরা বারবার জানাচ্ছেন হাঁচি, কাশি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই মূলত ছড়িয়ে পড়ে এই রোগ। পাশাপাশি আমেরিকায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২,৭৭,৪৭৫।

ক্রমেই তীব্র হচ্ছে মাস্কের সংকট
পাশাপাশি বিশ্বব্যাপী ক্রমেই ত্রাস সঞ্চার করে চলেছে করোনা। গোচা বিশ্বে মোটা আক্রান্তের সংখ্যা বর্তমানে প্রায় ১১ লক্ষ। মৃত্যু হয়েছে প্রায় ৫৯,০০০ জনের। যদিও এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গোটা বিশ্বেই বর্তমানে মাস্কের সংকট দেখা দিয়েছে। স্পেন, ফ্রান্সের পর আমেরিকাতেও চিত্রটা প্রায় একই। এর আগেই জাতীয় জিনিসের ইউরোপ সহ আমেরিকাও চিনের উপরেই নির্ভরশীল ছিল।












Click it and Unblock the Notifications