করোনাকালেই বিশ্ব রেকর্ড অ্যাপেলের! ২ ট্রিলিয়ন ডলার সম্পত্তির মালিক হল মার্কিন টেক জায়েন্ট

প্রথম মার্কিন সংস্থা হিসাবে ২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যাপেল

করোনাকালেই বিশ্বজুড়ে একের একের পর নয়া রেকর্ড গড়ছে একের পর এক ধনকুবের। এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে একাধিক টেক জায়েন্ট কোম্পানি গুলির কর্ণধারেরা। সূত্রের খবর, এই তালিকায় নবতম সংযোজন অ্যাপেল। ইতিমধ্যেই প্রথম মার্কিন সংস্থা হিসাবে দুই ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হল টেক জায়ান্ট অ্যাপল।

করোনাকালেই বিশ্ব রেকর্ড অ্যাপেলের! ২ ট্রিলিয়ন ডলার সম্পত্তির মালিক হল মার্কিন টেক জায়েন্ট

এদিকে করোনা মহামারির ধাক্কায় যখন তীব্র মন্দা বিশ্ব অর্থনীতিতে তখন নতুন সম্পদ গড়ার এই নজিরবিহীন রেকর্ড গড়ল আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। সূত্রের খবর গত ১৯শে অগাস্ট ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলের শেয়ারের দাম ৪৬৮.৬৫ ডলারে উঠলেই কোম্পানিটি ২.০০৪ ট্রিলিয়ন ডলারের গণ্ডি পার করে বলে জানা যায়।

১৯৭৬ সালের ১লা এপ্রিল থেকে পথচলা শুরু অ্যাপেলের। সূত্রের খবর, তারপর একাধিক উত্থান পতেনর মধ্যে দিয়ে গিয়ে প্রথম এক ট্রিলিয়ন ডলারের মালিক হতে অ্যাপেলের লেগেছিল ৪২ বছর আর এরপর মাত্র দুই বছরের মধ্যেই তারা ছুঁয়ে ফেলল দুই ট্রিলিয়ন ডলারের মাইল ফলক। ২০১৮ সালে অ্যাপল মার্কিন সংস্থা হিসাবে প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার সম্পত্তির মালিক হয়। সূত্রের খবর, বর্তমানে অ্যাপলে কাজ করছেন প্রা ১ লক্ষ ৩৭ হাজার কর্মী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+