পাকিস্তানের ছক ভেস্তে গেল, চট্টগ্রামের বন্দরে দাঁড়িয়ে ভারতের পতাকা লাগানো জাহাজ! ধন্য ধন্য করছেন বাংলাদেশিরা
Bangladesh-India: রমজানের মাসে বাংলাদেশে আরও চাল পাঠাল ভারত। আরও সাড়ে ১১ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ভারতের পতাকা লাগানো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে জানা যাচ্ছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় বিপুল এই চাল পাঠানো হল ইউনূসের দেশে। এমনটাই সে দেশের খাদ্যমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত কয়েকমাসে ধাপে ধাপে বিপুল চাল পাঠানো হয়েছে।
শুধু তাই নয়, মূল্যবৃদ্ধির আগুনে জ্বলতে থাকা বাংলাদেশে আলু, পেঁয়াজ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠানো হয়েছে ওপার বাংলায়। এরপরেও বারবার ভারতের কাছেই হাত পাততে হচ্ছে ইউনূস সরকারকে। মাঝে ভারতকে এড়িয়ে পাকিস্তান সহ একাধিক দেশ থেকে চাল কেনা কিনেছে সে দেশের অন্তবর্তী সরকার (Bangladesh-India)।

কিন্তু ওপারের মানুষের মুখে ওঠেনি। এমনকী পাকিস্তানের চালে নেই স্বাদও। শুধু তাই নয়, ৭১ এর সময়ের ইতিহাস যাদের কাছে এখনও টাটকা তাঁদের কাছে পাকিস্তানের ভাত মুখে ওঠা যথেষ্ট কষ্টের। ফলে বাংলাদেশর বাজারে ভারতের চালের ব্যাপক চাহিদা।
বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে ফের একবার ভারত থেকে জাহাজে করে টন টন করে গেল চাল। স্থানীয় সংবাদমাধ্যম 'কালের কন্ঠে'র প্রকাশিত খবর অনুযায়ী, এমভি ডিডিএস মেরিনা জাহাজে করে ভারত থেকে চাল বাংলাদেশের বন্দরে ইতিমধ্যে নোংর করেছে। প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে সেটি নোংর করেছে বলে জানা যাচ্ছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। ধাপে ধাপে বাকি চালও সে দেশে পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের জাহাজে যাওয়া চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অন্তবর্তী সরকারের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইদের আগেই বাংলাদেশের বাজারে ভারত থেকে যাওয়া সেদ্ধ চাল পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
আকাশছোঁয়া দাম
শেখ হাসিনা সরকারের পতন হয়েছে গত কয়েকমাস কেটে গিয়েছে। ইউনূসের হাতে দেশের ক্ষমতা। কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একেবারে ব্যর্থ। রমজানের মাসেও নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। নুন্যতম চাল কিনতে হাত পুড়ছে সে দেশের আম আদমির। কিন্তু সেদিকে বিশেষ নজর নেই বলেই দাবি আম আদমির। সরকারের নিয়ন্ত্রণ না থাকায় ব্যপক ভাবে কালোবাজারি হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা মোটা অঙ্কের রোজগারের আশায় বাজারে অস্থিরতা তৈরি করছে বলে দাবি।












Click it and Unblock the Notifications