মাসুদ আজহার কোথায় জানান দিল পাকিস্তান সরকার! এবার জইশ-এর টার্গেটে ইমরান
রাওয়ালপিন্ডির সেনা হাসপাতাল থেকে মৌলনা মাসুদ আজহারকে সরানো হল ভাওয়ালপুরের জইশ ক্যাম্পে।
রাওয়ালপিন্ডির সেনা হাসপাতাল থেকে মৌলনা মাসুদ আজহারকে সরানো হল ভাওয়ালপুরের জইশ ক্যাম্পে। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই কাজটি করা হয় বলে জানা গিয়েছে। বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হানায় মাসুদ আজহারের মৃত্যু হয়েছে। এর আগেই এই দাবিও উড়িয়ে দিয়েছিল জইশ-এর সূত্র।

এদিকে মাসুদ আজহারকে সরিয়ে দেওয়ার পরেই ইমরান সরকারের বিরুদ্ধে বিবৃতি জারি করে জইশ। ভারত ছাড়াও আন্তর্জাতিক মহলের চাপে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। সূত্রের খবর অনুযায়ী, পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ-এর আত্মঘাতী হামলার পরেই মাসুদ আজহারের জন্য ১০ জন পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো নিয়োগ করা হয়।
রবিবার এক বিবৃতি জারি করে জইশের তরফ থেকে জানানো হয়েছে, মাসুদ আজহার জীবিত এবং সুস্থ রয়েছেন। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় বায়ু সেনা বালাকোটে তাদের ট্রেনিং ক্যাম্পে হামলা চালিয়েছে। কিন্তু এই হামলায় হতাহতের খবর তারা অস্বীকার করেছে। জইশ-এর তরফ থেকে জানানো হয়েছে, ভারতের যুদ্ধ বিমান, সঙ্গে ইজরায়েলের মিসাইল নিয়ে হামলা চালানো হয়েছিল। কিন্তু আল্লার দয়ায় তারা বেঁচে গিয়েছে।
জইশের তরফ থেকে এদিন জানানো হয়েছে, ইমরান সরকার প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফের মতোই নীতি অনুসরণ করছে। ৯/১১-র হামলার পরেই তৎকালীন মোশারফ সরকার বেশ কিছু জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। এছাড়াও আমেরিকার তরফেও পাকিস্তানকে বলা হয়েছিল জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নিতে। জইশ-এর বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে ভারতের পাইলটকে মুক্তি, তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পাকিস্তানের সরকার। জইশের মতে, পাকিস্তান শক্রুদের(ভারত) বিরুদ্ধে নরম, কিন্তু দেশের মানুষ(জইশ)-এর বিরুদ্ধে কড়া। দলের সদস্যদের নতুন যুদ্ধের জন্য তৈরি থাকলেও বলা হয়েছে তইশের তরফে।
রবিবার মাসুদ আজহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে কয়েক ঘণ্টা কাটতেই জইশ জঙ্গি সংগঠন জানিয়ে দেয়, মাসুদ আজহার মারা যায়নি। দিব্যি বেঁচে রয়েছে। জল্পনা আরও বেড়েছিল, কারণ কয়েকদিন আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি নিজে স্বীকার করেন যে আজহার পাকিস্তানে রয়েছে। তবে খুব অসুস্থ। বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই। একেবারে শয্যাশায়ী।












Click it and Unblock the Notifications