লাদাখ উত্তেজনার মাঝে ধূর্ত চিন এইচ ৬ বোম্বার নিয়ে তৈরি হচ্ছে কোথায়! নয়া স্যাটেলাইট চিত্র কী বলছে
স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ,চিন ও ভুটান সীমান্তে ডোকলামেও সামরিক পরিকাঠামো তৈরি করছে চিন। এই খবর প্রকাশ্যে আসতে না আসতেই, এবার স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে কিভাবে লাদাখ উত্তেজনার মাত্রা চড়িয়ে সীমান্তের ওপারে সাধারণ বিমানবন্দরগুলিকে যুদ্ধপ্রস্তুত করে তুলছে চিন। এই মর্মে একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।

লাসা বিমানবন্দর ও সামরিক সজ্জা
চিন এবার নিজের সামরিক কার্যকলাপের জন্য সীমান্তের ওপারে তাদের লাসা গোংগ্গার বিমানবন্দরকে সামরিকভাবে সাজিয়ে তুলছে। সার্ভেস টু এলার মিসাইল যেমন সেখানে নতুন করে গড়ে তোলা হচ্ছে, তেমনই আলাদা করে একটি এয়ারস্ট্রিপও বিমানবন্দরে তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

কেন এই বিমানবন্দরের অবস্থান গুরুত্বপূর্ণ?
উল্লেখ্য, লাদাখ উত্তেজনার মাঝে লাসা বিমানবন্দরে চিনের সামরিক প্রচেষ্টা বেশ উদ্বেগজনক। কারণ অরুণাচলপ্রদেশ সীমান্ত থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই বিমানবন্দর। গত ২৭ অগাস্ট থেকেই এই বিমানবন্দরে যুদ্ধ প্রস্তুতির কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে বলে খবর। এমন বার্তা স্যাটেলাইটের ছবি ঘিরেও দেখা যাচ্ছে।

ব়্যাডার ও মিসাইল গিরে পদক্ষেপ
নতুন উপগ্রহ চিত্রে দেখা গেছে, ডোকলামের যে জায়গায় চিন ও ভারতের বাহিনী মুখোমুখি দাঁড়িয়েছিল সেখান থেকে ৫০ কিলোমিটার দূরে নতুন সামরিক কাঠামো তৈরি করছে চিনের সেনা। এদিকে, এই লাসা বিমানবন্দরকে দুইভাবে ব্যবহার করতে তৎপর হচ্ছে চিন। সেক্ষেত্রে ভারতীয় ব়্যাডারের নজর যেখানে পড়বে না সেই রকম এক জায়গায় চিন তাদের এইচকিউ ৯ মিসাইল সরিয়ে নিয়ে গিয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে। যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে।

এইচ সিক্স বোম্বারের প্রয়োজন
জানা গিয়েছে, এই বিমানবন্দরেই এইচ সিক্স বোম্বার নিয়ে এসে রেখে দিয়েছে চিন। যবে থেকে ভারতের আম্বালা বিমানবন্দরে রাফালে নেমেছে, তবে থেকেই চিনের বুকে থরহরি কম্প লেগেছে! আর তার জন্যই জে ২০ যুদ্ধবিমানকে যেমন তৈরি রাখছে চিন, তেমনই এইচ সিক্স যুদ্ধবিমান নিয়ে তৈরি রয়েছে সেদেশ।

সীমান্তে ৫ জির পথে চিন
জানা গিয়েছে, লাদাখ সীমান্ত বরাবর এলাকায় চিন ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে যা ভারতের জন্যে চিন্তার বিষয়। তাছাড়া প্যাংগং এলাকা জুড়ে বিভিন্ন পরিকাঠামোগত নির্মাণ জারি রেখেছে চিন। এদিকে চিনের পাল্টা হিসাবে লাদাখে নতুন সড়ক তৈরি করছে ভারত৷ মানালি থেকে লেহ পর্যন্ত হচ্ছে এই নতুন রাস্তা।












Click it and Unblock the Notifications