America-India: ভারতের অনেক টাকা..! মোদীকে বন্ধু বলেও বড় ধাক্কা দিলেন ট্রাম্প, জানেন এবার কী করলেন?

America-India: বড় ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের! ভারতের ভোটদানে আরও বেশি করে উৎসাহ দিতে মার্কিন সরকার ২১ মিলিয়ন ডলার খরচ করত। আর তা বন্ধ করে দেওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন আগেই ইলন মাস্কের নিয়ন্ত্রণে থাকা 'ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি' ভারতকে এই আর্থিক সাহায্য দেওয়ার কথা জানায়। এমনকী তা বন্ধ করে দেওয়া হবে বলেও কার্যত ঘোষণা করে দেওয়া হয়।

মার্কিন করদাতাদের উপর চাপ কমাতেই এহেন পদক্ষেপ বলেও ইঙ্গিত দেওয়া হয়। যা নিয়ে শুরু হয় বিতর্ক (America-India) । এরপরেই এই বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump On Voter turnout Funds For India) ।

America-India

তাঁর দাবি, আমেরিকার উপর যে সমস্ত দেশ শুল্ক চাপিয়েছে তার মধ্যে ভারত সবার উপর। ভারতের কাছে প্রচুর অর্থ। কেন ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য ২১ মিলিয়ন ডলার দেপয়া হবে? তা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এহেন দাবি ঘিরেই প্রশ্ন উঠছে ভারত এবং আমেরিকার মধ্যে কি দ্বিপাক্ষিক সম্পর্কে (America-India) প্রভাব পড়েছে?

America-India: ঠিক কি বললেন ট্রাম্প?

সাংবাদি বৈঠকে এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কেন ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? ভারতের কাছে তো অনেক টাকা আছে। এতটাই শুল্ক ভারত আমেরিকার উপর চাপিয়েছে যে ভারতের বাজারে প্রায় প্রবেশই করতে পারি না। ফলে মার্কিন ব্যবসার যে ক্ষতি হচ্ছে তা স্পষ্ট বুঝিয়ে দেন ট্রাম্প। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের মানুষের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু টাকা দেওয়া নিয়ে একেবারে কড়া, তা বুঝিয়ে দিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট।

বলে রাখা প্রয়োজন, এই বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক এসওয়াই কুরেশি। এই সংক্রান্ত চুক্তি হলেও কোনও টাকার কথা সেখানে ছিল না বলে দাবি তাঁর।

America-India: মোদী ভালো বন্ধু

তবে এই বিষয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করি। এমনকী তাঁরা যে ভালো বন্ধু সে কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, আমি মোদীকে সম্মান করি। কিন্তু যখন স্বার্থের কথা আসে, তখন আমেরিকা এবং সে দেশের মানুষই সবার আগে তাও সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিয়েছেন। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন মোদী। ইলন মাস্ক এবং ট্রাম্পের সঙ্গে আলাদা ভাবে বৈঠক হয়। বৈঠক শেষে মোদী যে তাঁর ভালো বন্ধু তা জানিয়েছিলেন ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+