অনিয়মে অভিযুক্ত প্রেসিডেন্ট, ভারত বায়োটেকের সঙ্গে ভ্যাকসিন চুক্তি বাতিল ব্রাজিলের
ভারত বায়োটেকের সঙ্গে ভ্যাকসিন চুক্তি বাতিল ব্রাজিলের
ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি বাতিল করল ব্রাজিল। এর আগে ভারত বায়োটেকের সঙ্গে ২৪০০ কোটি টাকার ভ্যাকসিন চুক্তি করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সেই চুক্তিতে বলসোনারোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠল। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সেই দেশের স্বাস্থ্য মন্ত্রক।

ফেব্রুয়ারি মাসে চুক্তি হয়েছিল ২ কোটি ভারত বায়োটেকের কোভ্যাকসিন কিনবে ব্রাজিল। সেই অনুযায়ী বলসোনারোর সঙ্গে চুক্তি হয়। কিন্তু অভিযোগ উঠেছে, এখনও কোনও টিকাই ব্রাজিলে পাঠানো হয়নি এবং টিকার দামও চুক্তিতে অনেক বেশি দেখানো হয়েছে। আর এইসবের মূলে রয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট। যার ফলে এই চুক্তি রীতিমতো তাঁর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। স্বাস্থ্য মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন যে তিন ই ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টকে এই উদ্বেগ নিয়ে সতর্ক করেছিলেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী মার্সেলো কুইরোগা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে তাঁর দল এটা নিয়ে তদন্ত করছে এবং তার আগে এই চুক্তি তাঁরা বাতিল করেছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলেছে, 'ফেডেরাল কম্পট্রোলার জেনারেলের প্রাথমিক বিশ্লেষণে দেখা গিয়েছে চুক্তিতে কোনও অনিয়ম নেই, তবে আরও তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রক চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’ তবে মঙ্গলবার এক সূত্র জানিয়েছে যে স্বাস্থ্য মন্ত্রক ভারত বায়োটেকের সঙ্গে তাদের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।












Click it and Unblock the Notifications