করোনার ভ্যাকসিন বিরোধী ভিডিও নিজস্ব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিচ্ছে ইউটিউব
করোনা ভাইরাসের সঙ্গেলড়াইয়ের জন্য মানবসভ্যতার হাতে একমাত্র অস্ত্র রয়েছে ভ্যাকসিন। একমাত্র এই ভ্যাকসিন দিয়েই দমন করাযেতে পারে করোনার ছড়িয়ে পড়ার দাপট। একদিকে যখন বিশ্ব করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের জেরে ত্রস্ত তখন ইউটিউবে বহু এমন ধরনের ভিডিও দেখা যাচ্ছে, যেখানে ভ্যাকসিন বিরোধী নানান বিষয় তুলে ধরা হচ্ছে। বহু ভিডিওতে বলা হচ্ছে যে ভ্যাকসিন যাতে না নেওয়া হয়, তার 'কারণ'। ফলে এমন সমস্ত ভিডিও অনেককেই করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভ্যাকসিন নিতে বাধা দিচ্ছে। অনেকেই ভ্যাকসিনের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন।

এদিকে, বুধবার ইউচিউবের তরফে জানানো হয়েছে যে, যে সমস্ত ভিডিও ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার চালাবে, সেই সমস্ত ভিডিওকে ইউচিউব থেকে সরিয়ে দেওয়া হবে। সংস্থা জানিয়েছে, এই সমস্ত ভিডিওর হাত ধরে মানুষের কাছে করোনা ভ্যাকসিন সম্পর্কে ভুল বার্তা যেতে শুরু করেছে। অনেকের মনেই ভ্যাকসিন নিয়ে ভুল ধারণা তৈরি হতে শুরু করে। ফলে বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে যে লড়াই তৈরি হচ্ছে ,তাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়াও ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য বা ফের খবর দিয়ে যে সমস্ত ভিডিও রয়েছে, তাও সরিয়ে দিতে শুরু করেছে ইউটিউব। নিজের বক্তব্যে ইউচিউব জানিয়েছে, চিকিৎসা সম্পর্কিত ষড়যন্ত্রের যে তত্ত্ব রয়েছে তাও এই সমস্ত ফেক ইউটিউব ভিডিওতে প্রকাশিত হচ্ছে। ফলে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। 'আমরা একটা বড় সময় ধরে ভ্যাকসিন নিয়ে মিথ্যা বিষয় বস্তু দাবি করা বহু ভিডিও দেখে যাচ্ছি। যা মূলত, ভুয়ো তথ্য দিচ্ছে ভ্যাকসিন নিয়ে', একথা জানিয়েছে ইউটিউব। তাদের মতে, কোভিডের বিরুদ্ধে লড়াইতে বিশ্ব এমন একটা জায়গায় রয়েছে যেখানে, ভ্যাকসিনের গুরুত্বকে ছড়িয়ে দেওয়া বড় কাজ। এর আগে হেপাটাইটিস বি ও বসন্ত রোগ নিয়ে ভুল তথ্যেভরা বিভিন্ন ভিডিও নিজের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে ইউটিউব।
বহু ভিডিও ব্লগার বা ভ্লগাররা একাধিক ভিডিওতে দাবি করেছেন যে, যে ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াই করবে বলে বাজারে আনা হয়েছে,আসলে তা কাজ করবে না। এই ধরনের তথ্য সম্বলিত একাধিক ভিডিও ইউটিউব নিডের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিচ্ছে বলে জানিয়েছে। ইউ টিউব জানিয়েছে, বহু এমন ধরনের ভিডিও রয়েছে, যেখানে বলা হয়েছে যে করোনার ভ্যাকসিন অস্টিজমের মতো রোগ জাগিয়ে তোলে। এই সমস্ত ভিডিও ইউটিউব সরিয়ে দিতে চলেছে।












Click it and Unblock the Notifications