গাজায় তিন দিনের বিমান হামলায় নিহত ৪৪, যুদ্ধ বিরতি ঘোষণা ইজরায়েলের
গাজায় তিন দিনের বিমান হামলায় নিহত ৪৪, যুদ্ধ বিরতি ঘোষণা ইজরায়েলের
টানা তিন দিনের ক্রমাগত রকেট হামলা ও বিমান হামলার পর ইজরায়েল ও প্যালেস্তিনীয় সশস্ত্রবাহিনী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে দুই পক্ষই সতর্ক করেছে, যে কোনও ধরনের হিংসাত্মক ঘটনায় তারা চুপ করে থাকবে না। অন্যদিকে, গাজায় ইজরায়েলের ক্রমাগত বিমান ও রকেট হামলায় ফলে ১৫ শিশু সহ ৪৪ জন নিহত হয়েছেন।

স্বাভাবিক ছন্দে ফিরতে উদ্যোগ গাজায়
শুক্রবার থেকে ইজরায়েলের ক্রমাগত রকেট ও বিমান হামলার ফলে একাধিক বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তবে যুদ্ধ বিরতি ঘোষণার পর থেকে গাজা স্বাভাবিক ছন্দে ফেরার উদ্যোগ নিয়েছে। গাজা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি দফতরগুলো জনসাধারণের জন্য খোলা হবে। পাশাপাশি পড়ুয়াদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। গাজা পৌরসভা ইজরায়েলের বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করার চেষ্টা করা হবে। তারপর সাধারণের জন্য পৌরসভা খুলে দেওয়া হবে। শুক্রবার থেকে ইজরায়েলের টানা বিমান ও রকেট হামলায় ১৫ জন শিশু সহ সাধারণ মানুষ নিহত হয়েছেন। ৩৫০ জনের বেশি প্যালেস্তিনীয় নাগরিক আহত হয়েছেন।

ইজরায়েলে রকেট হামলা
গাজা পাল্টা ইজরায়েলে রকেট হামলা চালায়। কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য ইজরায়েল বেশিরভাগ রকেট আটকে দেয়। ইজরায়ালে প্যালেস্তিনীয় সশস্ত্র বাহিনী একটি ছুরির হামলা চালায়। ইজরায়েল প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের ছুরি হামলায় তিন জন গুরুতর আহত হয়েছেন। ৩১ জন ছুরির হামলায় সামান্য আঘাত পেয়েছেন। গত বছর ১১ দিন ধরে গাজা ও ইজরায়েল সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ঘটনার গাজায় কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছিলেন। ইজরায়েলে ১৩ জন নিহত হয়েছিলেন।

মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি
রাষ্ট্রসংঘ ও কাতারের সাহায্যে মিশরের মধ্যস্থতায় ইজরায়েলের সঙ্গে প্যালেস্তিনীয় সশস্ত্র বাহিনী যুদ্ধ বিরতিতে যেতে সম্মত হয়েছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে ওয়েস্ট ব্যাঙ্কে আল সাদিরকে গ্রেফতার করে ইজরায়েল প্রশাসন। আল সাদির হামাস গোষ্ঠীর বড় নেতা। এরপরেই ইজরায়েলি বাহিনী গাজা উপত্যকায় প্রি-এমটিভ অভিযান চালায়। ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়, প্রতিশোধ মূলক কোনও হামলা এড়াতেই এই অভিযান চালানো হয়েছিল। ইজরায়েলের বাহিনী ওয়েস্ট ব্যাঙ্ক থেকে প্যালিস্তিনীয় সশস্ত্র বাহিনীর আরো ১৯ জনকে গ্রেফতার করে। শুক্রবার ও শনিবারের রকেট হামলায় হামাস গোষ্ঠীর কমান্ডার তাইসির আল জাবারি ও খালেদ মনসুর নিহত হয়েছেন। যুদ্ধ বিরতিতে প্যালেস্তিনীয় সশস্ত্র বাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের নেতা খালিদ আওয়াদাকে ও শেখ বাসেম আল সাদিকে মুক্তি দিতে হবে। মিশরের মধ্যস্থতায় ইজরায়েল দ্রুত তাঁদের মুক্তি দেওযার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে ইজরায়েলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications