চিনের পর বাকি দেশগুলিকেও করোনায় মৃতের তালিকা সংশোধনের নির্দেশ দিল হু
করোনা সংক্রমণে মৃতের পরিসংখ্যান নিয়ে প্রতারণা করছে চিন, এর আগে একাধিক বার এমনই অভিযোগ করতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবার প্রথম সংক্রমণের প্রায় চার মাস পর এই প্রাণঘাতী ভাইরাসের থাবায় মৃতের তালিকা সংশোধন করেছে চিন।

উহানে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫০ শতাংশ
অবশেষে শুক্রবার এই তালিকা সংশোধনের পর শুক্রবার শুধুমাত্র উহানে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এরপর গোটা চিনেই মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। চিনের পর এবার বাকি দেশ গুলিকেও করোনায় মৃতের তালিকা সংশোধনের নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

মহামারি নিয়ন্ত্রণে এলেই তালিকা সংশোধনের নির্দেশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই মহামারি নিয়ন্ত্রণে আসা শুরু হলে সব দেশকেই চিনের মতো মৃত্যুর গণনা সংশোধন করতে হবে। হু বলছে, ডিসেম্বরে প্রথম করোনা পর উহান এতটাই তটস্থ ছিল যে আক্রান্ত ও মৃতের সঠিক হিসাব করা খুবই কঠিন হয়ে পড়েছিল। সেই তীব্র সংকটকালীন অবস্থায় দাঁড়িয়ে চিন তখন মহামারি সামাল দেওয়াতেই বেশি নজর দিয়েছিল। এদিকে সংশোধিত তালিকা অনুযায়ী উহানে বর্তমানে আরও ১২৯০ জন নতুন মৃত ব্যক্তির নাম যুক্ত হয়েছে সব মিলিয়ে মোট মৃত এখন ৪৫১২ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা আরও ৩২৫ জনে বেড়ে দাঁড়িয়েছে ৫০, ৩৩৩।

ভিডিও কনফারেন্সে বিশেষ বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তি বিশেষজ্ঞের
এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তি বিশেষজ্ঞ মারিয়া ফন কারখোভ জেনেভায় ভিডিও কনফারেন্সে একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘চলমান মহামারির মধ্যে আক্রান্ত ও মৃতের হিসেব নথিভুক্ত করাই একটা কঠিন চ্যালেঞ্জের বিষয়। আমার অনুমান অনেক দেশই একই পরিস্থিতির মধ্যে পড়তে পারে। তাই সঠিক গণার জন্য আমাদের পুনরায় হিসাব করতে হবে।'












Click it and Unblock the Notifications