আফগানিস্তানে আজই সরকার গড়তে চলেছে তালিবান! কান্দাহারে নেতাদের সমাবেশ , তুঙ্গে জল্পনা
গত ১৫ অগাস্ট থেকে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর কার্যত অপ্রতিরোধ্য হয়ে গিয়েছে তালিবান। ধীরে ধীরে তারা এগিয়ে গিয়েছে সরকার গঠনের প্রক্রিয়ার দিকে। জানা গিয়েছে ইরাকের আকারে শাসব্যবস্থা নিয়ে তালিবান রাজ শুরু হতে চলেছে আফগানিস্তানে। শুক্রবার নমাজের পর এই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা একাধিক সূত্র বললেও, আবার অন্য সূত্র বলছে, ৩ সেপ্টেম্বর তালিবানি সরকার নাও আসতেে পারে কাবুলে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের বুকে কী ঘটছে তা নিয়ে জল্পনায় গোটাা বিশ্ব। জানা গিয়েছে সংগঠনের বড় নেতাদের জমায়েত অই মুহূর্তে রয়েছে আফগানিস্তানের কান্দাহারে।

গত ৩১ অগাস্ট আফগানিস্তানের মাটি ছেড়ে চলে গিয়েছে আমেরিকার সেনা। সেই দিনকেই আফগানিস্তানের স্বাধীনতাদিবস হিসাবে দাবি করেছে তালিবান। তালিবান সেই রাতে আফগানিস্তানের আকাশ জুড়ে আতশবাজির আলোর রোশনাই ধরে রাখলেও, ততক্ষণে আফগান মুলুক থেকে একের পর অক হত্যার ঘটনা সামনে আসতে শুরু করেছে। আমেরিকার সৈন্যের বিরুদ্ধে তালিবান এই সাম্প্রতিক ঘটনাবলীকে নিজেদের জয় বলে ঘোষণা করেছে। এদিকে, এই পরিস্থিতির মধ্যে তালিবানি আফগানিস্তান থেকে নিজেদের দেশের বাসিন্দাদের সরিয়ে আনাই একমাত্র পাখির চোখ করে রেখেছে দিল্লি। শোনা গিয়েছে, দোহায় এই নিয়ে তালিবানি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছে ভারত। আগে আফগানিস্তানের বুক থেকে ভারতীয়দের নিরাপদে নিয়ে আসার প্রসঙ্গ সেখানে সবচেয়ে আগে রেখেছেন দিল্লির কূটনীতিকরা। এদিকে, তালিবানি শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরুর প্রথম দিক থেকেই তালিবানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রেখে চলার পথে হেঁটেছে চিন।
এদিকে, করোনা পরিস্থিতির মধ্যে আফগান মুলুকে ফের ২০ বছর পর শাসনে তালিবান। অন্যদিকে, স্বাস্থ্য়জনিত এমন বেহাল দশার মধ্যে গোটা আফগন মুলুকে আপাতত প্রবল খরার প্রভাব দেখা দিয়েছে। দেশের বেহাল দশার মধ্যে প্রায় ২ লাখ মানুষের মৃত্যুর কবর আসছে নানান কারণে। এদিকে, এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর বিদেশী বিলগ্নীকারীদের দিকে তাকিয়ে রয়েছে তালিবান। এর আগে তালিবান দাবি করে যে তাদের ঘরানা পাল্টেছে। আগের মতো নৃশংতা তাদের মধ্যে নেই। তবে কাবুল দখলের পর সেখাম থেকে একের পর এক মৃত্যুর খবর খুব একটা ইতিবাচকভাবে উঠে আসেনি বিশ্ব দরবারে। এই জায়গা থেকে চিনকে তারা সম্ভাব্য বিনিয়োগকারী হিসাবে দেখছে। আর এমন পরিস্থিতিতে সরকারের মসনদে তালিবান রাজ শুরুর অপেক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications