বাংলাদেশ রেলের 'টিভি'তে চলছে নীলছবি! সোশ্যাল মিডিয়া জুড়ে খিল্লি, ওরা নাকি কলকাতা দখল করবে?
Bangladesh: বাংলাদেশের রাজধানী ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি স্টেশন কমলাপুর! মধ্যরাতে সেখানেই ঘটে গেল এক অবাক কাণ্ড! স্টেশনে লাগানো 'অনুসন্ধান' সংক্রান্ত বুথের ডিসপ্লে মনিটরে চলছে নীল সিনেমা। হঠাত এমন ছবি দেখে অনেকেই চমকে ওঠেন। প্রথমে বুঝতে পারেননি অনেকেই যে হচ্ছেটা কী!! পরে বিষয়টি স্পষ্ট হতেই ওই ডিসপ্লে বোর্ড লক্ষ্য করে ঢিল ছুঁড়তে শুরু করেন স্থানীয় মানুষজন।
এবং সেটিকে ভেঙে দেওয়া হয়। ঘটনায় অস্বস্তিতে বাংলাদেশ (Bangladesh) রেলওয়ে! ইতিমধ্যে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, কমলাপুর স্টেশনের টিকেট কাউন্টারের সামনের ডিসপ্লে বোর্ডে হঠাৎ পর্ন সিনেমা চলতে শুরু করে। বিষয়টি কয়েকজনের নজরে এলে রাতারাতি তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়।

যদিও তার আগে অনেকেই ইট মেরে ডিসপ্লে বোর্ড ভেঙে দেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'কে কমলাপুরের স্টেশন মাস্টার জানিয়্বেছেন, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে। স্টেশনের মনিটরে কেউ এই কাজ ইচ্ছাকৃত ভাবে করেছিল।
কে করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে বিভাগ খতিয়ে দেখছে। একই সঙ্গে পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার। সেই মতো বাংলাদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।
এই প্রসঙ্গে বাংলাদেশের এক আধিকারিক জানিয়েছেন, মধ্যরাতে এই ঘটনা ঘটেছে! সেই সময় ওই স্টেশনে যাত্রী তেমন ছিল না। তবে কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশও তদন্ত করছে। খুব শীঘ্রই মূল অপরাধী ধরা পড়বে বলে দাবি ওই আধিকারিকের।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ঘটনায় কেউ বা কারা দায়ী তা খুঁজে বের করে কড়া শাস্তির আওতায় আনা হবে। এমনকী যদি কোম্পানির কোনও ফল্ট থাকে তাহলে তাদেরকেও তদন্তের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের স্টেশনে অনুসন্ধান কাউন্টারের সামনে যে মনিটরগুলি চলে তা তদারক করে রেলওয়ের টিকেট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজ ডটকম। এমনটাই সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনাকে নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বলছেন, একটা ডিসপ্লে বোর্ড সামাল দিতে পারে না ওরা নাকি কলকাতা দখল করবে।












Click it and Unblock the Notifications