প্রবল গতিতে ধেয়ে এল ভয়াবহ টর্নেডো, অসময়ের ঝড়ে ধ্বংসযজ্ঞ চলল পাঁচ রাজ্যে

অসময়ে ধেয়ে এল প্রবল ঝড়। ভয়াবহ টর্নোডের আঘাতে ধ্বংসযজ্ঞ চলল অন্তত পাঁচ রাজ্যে। শুধু সম্পদের ক্ষয়ক্ষতিই নয়, টর্নেডোর হানায় বহু মানুষের মৃত্যু হয়েছে।

অসময়ে ধেয়ে এল প্রবল ঝড়। ভয়াবহ টর্নোডের আঘাতে ধ্বংসযজ্ঞ চলল অন্তত পাঁচ রাজ্যে। শুধু সম্পদের ক্ষয়ক্ষতিই নয়, টর্নেডোর হানায় বহু মানুষের মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে টর্নেডো আঘাত হানার পর 50 জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছেন গভর্নর।

টর্নেডোর হানায় অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

টর্নেডোর হানায় অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য কেনটাকিতে টর্নেডোর হানায় অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, "এই ঘটনায় ৫০ জনেরও বেশি মৃত্যুর সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি। এখনও কত প্রাণহানি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা সম্পূর্ণভাবে জানা যায়নি।

আমাজন গুদামে একটি ছাদ ধসে পড়ে শ্রমিকরা আটকে

আমাজন গুদামে একটি ছাদ ধসে পড়ে শ্রমিকরা আটকে

গভর্নর আরও জানান, মেফিল্ড শহর-সহ গ্রেভস কাউন্টিতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে। এটি মেফিল্ডে যতটা আঘাত করেছে ঠিক ততটাই আঘাত করেছে অন্য শহরে। আরকানসাসের একটি নার্সিংহোমে একজন নিহত হয়েছে এবং ইলিনয়ের একটি আমাজন গুদামে একটি ছাদ ধসে পড়ে শ্রমিকরা আটকে পড়ে। গুদামের ভিতরে অন্তত ১০০ জন শ্রমিক আটকে পড়েছেন।

পাঁচটি রাজ্যে অসময়ে ধেয়ে আসে শক্তিশালী ঝড়

পাঁচটি রাজ্যে অসময়ে ধেয়ে আসে শক্তিশালী ঝড়

আমাজনের মুখপাত্র রিচার্ড রোচা জানিয়েছেন, আমাদের কর্মচারীদের নিরাপত্তা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একটি অংশ স্টর্ম প্রেডিকশন সেন্টারের অপারেশনস চিফ বিল বান্টিং জানান, শুক্রবার রাতে পাঁচটি রাজ্যে অসময়ে ধেয়ে আসে শক্তিশালী ঝড়।

যে পাঁচটি রাজ্যে টর্নেডো প্রবলভাবে আঘাত হেনেছে

যে পাঁচটি রাজ্যে টর্নেডো প্রবলভাবে আঘাত হেনেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাঁচটি রাজ্যে টর্নেডো প্রবলভাবে আঘাত হেনেছে, সেগুলি হল- আরকানসাস, ইলিনয়, কেনটাকি, মিসৌরি এবং টেনেসি। এছাড়া আশপাশের কিছু রাজ্যেও এর আতাস পড়েছে। কোনও পূর্বাভাস ছিল না টর্নেডোর। গভর্নর বলেন, মেফিল্ড শহরে টর্নেডোর ফলে কারখানার ছাদ ভেঙে পড়ায়, অনেক কর্মীর মৃত্যু হয়েছে।

মধ্যরাতে জরুরি অবস্থা ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে

মধ্যরাতে জরুরি অবস্থা ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে

মেফিল্ডের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেন এই ঘটনায়। তিনি বলেনস "মধ্যরাতে আমি জরুরি অবস্থা ঘোষণা করেছি। তিনি আরও বলেন, এলাকায় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকায় লোকজনকে উদ্ধার করতে অনুসন্ধান চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও উদ্ধারকারীদের মোতায়েন করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখা দিল মার্কিন যুক্তরাষ্ট্রে

প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখা দিল মার্কিন যুক্তরাষ্ট্রে

সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মেফিল্ডের কারখানা ভেঙে পড়ার মতো ঘটনার পাশাপাশি আরকানসাসের একটি নার্সিংহোমে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ২০ জন আটকে পড়েছেন এবং টেনেসিতে দুইজন নিহত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখা দিল মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+