ধেয়ে আসছে প্রবল বালির ঝড়, ভয়াবহ ভিডিও-য় চক্ষু চড়কগাছ! একবার দেখবেন নাকি
ধেয়ে আসছে প্রবল বালির ঝড়, ভয়াবহ ভিডিও-য় চক্ষু চড়কগাছ! একবার দেখবেন নাকি
প্রবল বালির ঝড় ধেয়ে আসছে রাস্তা দিয়ে। সেই ঝড় উড়িয়ে নিয়ে যাতে পারে নিমেষে। হারিয়ে যেতে পারেন সেই ধুলোর ঝড়ের কবলে। সম্প্রতি রাস্তাজুড়ে ধেয়ে আসা সেই বালির ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে দৃশ্যমানতাও নেমেছে নীচে। পলকে আপনি ডুবে যেতে পারেন সেই বালির ঢেউয়ে।

সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে আসছে বালি
বালির ঝড় বললেও আসলে যে ভিডিও সম্প্রতি সামনে এসেছে, তাতে আক্ষরিক অর্থেই বোঝা যাচ্ছে- সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে আসছে বালি। ওই রাক্ষুসে বালি ক্ষণিকেই আপনাকে ডুবিয়ে দিতে পারে। বর্তমানে এই বালির ঝড়া বা বালির ঢেউয়ে দিশেহারা অবস্থা হয়েছে চিনের। এই বালির ঝড়ের কবলে পড়ে পথচলতি মানুষ দিক-ভ্রান্ত হয়ে পড়েছেন।

সাপের মতো ফণা তুলে এগিয়ে আসছে বালির ঝড়
চিনের উত্তর পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে প্রবল বালি ঝড়। যা সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে আসছে। এই শক্তিশালী বালির ঝড় গত বুধবার উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশে তৈরি হয়। সেই ঝড়ের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। তা সাপের মতো ফণা তুলে এগিয়ে আসছে আর গ্রাস করে নিচ্ছে রাস্তাঘাট। মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত এই বালি-ঝড়ে।

বালির ঝড় শূন্যে উঠে ঢেকে দিয়েছিল সূর্যকেও
সম্প্রতি চার ঘণ্টা ধরে চলে এই বালির ঝড়। এই ঝড়ে সবথেকে বেশি ক্ষতি হয়েছে হাইক্সি মঙ্গোল ও তিব্বত। তবে এই ঝড়ের ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। এই ঝড়টি শূন্যের দিকে উঠতে শুরু করেছিল। এবং ঢেকে দিয়েছিল সূর্যকেও। আবহবিদরা জানান, প্রায় ২০০ মিটারেরও বেশি উচ্চতায় উঠেছিল বালি ঝড়।
|
আবহবিদরা জানালেন কেন ধেয়ে এল বালির ঝড়
কিন্তু কেন হঠাৎ এই বালির ঝড় বা বালি ঢেউ? আবহবিদরা জানান, বিশ্বের বিভিন্ন দেশের মতো চিনও উষ্ণায়নের সঙ্গে লড়াই করছে। চিনেও তীব্র গরম। গরম আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এ বছর ইউরোপ তীব্র গরমের প্রকোপে পড়েছে। ইংল্যান্ডে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। স্পেন, ফ্রান্স, গ্রিস এবং ইতালিতে দাবানল ছড়িয়েছে।
|
উষ্ণায়নের ফলেই এই বালি ঝড় ধেয়ে আসে
তিব্বতীয় এই বালি ঝড়ের ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা বাধ্য হয়েছিল ভ্রমণ বন্ধ করতে। এই বিশাল ঝড়ের শক্তিও প্রবল ছিল। সেই কারণেই সূর্যকে ঢেকে দিতে সম্ভবপর হয়েছিল বালি ঝড়। এ বছর জুন মাসের মাঝামাঝি উত্তর, পূর্ব এবং মধ্য চিনের বড় অংশগুলিতে তাপমাত্রার বাড়বাড়ন্ত ছিল। আগামী দিনে এই তাপপ্রবাহের মাত্রা আরও বাড়বে। উষ্ণায়নের ফলেই এই বালি ঝড় ধেয়ে আসে বলে ধারণা আবহবিদদের।
ছবি সৌ:টুইটার












Click it and Unblock the Notifications