Malaria: ভারতের ম্যালেরিয়া পরিস্থিতি উদ্বেগজনক! বলছে 'ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্টে'

Malaria: উদ্বেগজনক ভারতের ম্যালেরিয়া পরিস্থিতি! ২০২২ সালে দক্ষিণ-পশ্চিম এশিয়ায় যত সংখ্যায় মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হুয়েছিল তার ৬৬ শতাংশই ভারতের। ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা 'ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্টে' এই তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, এর মধ্যে ৪৬ শতাংশ ক্ষেত্রেই প্লাজমোডিয়াম ভাই-ভ্যাক্সের কারনে এই সংক্রমণ ঘটেছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশ হয়েছে সেই রিপোর্ট। সেখানে উল্লেখ করা হয়েছে মশারীর ব্যবহার এবং ম্যালেরিয়ার প্রতিষেধক দেওয়ার পরেও বহু মানুষ আক্রান্ত হয়েছেন। তবে ম্যালেরিয়া (Malaria) আক্রান্তের সংখ্যা উল্লেখ্যযোগ্য ভাবে কমেছে। ২০০০ সালে যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যেখানে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ২ কোটি ৩০ লাখ, সেখানে ২০২২ সালে সেই সংখ্যা কমেচে ৭৬ শতাংশ।

Malaria

২০০০ সালে প্রতি এক হাজারে ১৮ জন ম্যালেরিয়ায় (Malaria) আক্রান্ত হয়েছিলেন। ২২ বছর সেটা অনেকটাই কমে গিয়েছে। আর তা হয়েছে এক হাজারে তিনজন। গোটা বিশ্বের ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, করোনার মহামারী অর্থাৎ ২০১৯ সালে আগে পর্যন্ত মযালেরিয়া (Malaria) আক্রান্তের সংখ্যা ছিল ২৩ কোটির বেশি। সেই সংখ্যা এবার তিন বছরে বেড়েছে প্রায় এক কোটি ৬০ লাখ।

করোনার পর পরিস্থিতি খারাপ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অন্যান্য দেশে যেখানে অন্যান্য রোগের প্রাদুভাব বেশি সেখানে ম্যালেরিয়া রোগের (Malaria) অবস্থাও উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Tedros Adhanom Ghebreyesus উল্লেখ করেছেন ম্যালেরিয়া (Malaria) রুখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। এমনকি এই রোগ আকাটাতে আরও নতুন কিছু আবিষ্কারের প্রয়োজন আছে। এমনকি নতুন কৌশলের কথাও বলেছেন হু' প্রধান।

ম্যালেরিয়ার পাশাপাশি ডেঙ্গুও (Dengua) রীতিমত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বছর ব্যাপক আকার নিয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা । শুধু ভারতেই নয়, বাংলাদেশেও ক্রমশ ডেঙ্গু দিনে দিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে। আর তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+