ব্যর্থ অপহরণ, পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রকাশ্য রাস্তায় ১৮ বছরের হিন্দু মেয়েকে গুলি করে হত্যা
ব্যর্থ অপহরণ, পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রকাশ্য রাস্তায় ১৮ বছরের হিন্দু মেয়েকে গুলি করে হত্যা
অপহরণ করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক ১৮ বছরের হিন্দু মেয়েকে গুলি করে হত্যা করা হয়। জানা গিয়েছে, ওই মেয়েটির নাম পুজা ওর এবং রোহি, শুক্কুরে হামলাকারীদের প্রতিরোধ করার পরে তাঁকে রাস্তার মাঝখানে গুলি করা হয়।

পাকিস্তানে এটাই একমাত্র ঘটনা নয়। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন যে প্রত্যেক বছর শত শত খ্রীষ্টান ও হিন্দু মেয়েকে জোর করে ইসলামে ধর্মান্তর করার ঘটনা ঘটে এখানে। এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের নিয়মিত অপহরণ করা হয় এবং জোর করে ধর্মান্তরিত করা হয়। মানবাধিকার জানিয়েছে যে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়গুলি দীর্ঘদিন ধরে জোরপূর্বক বিবাহ এবং ধর্মান্তরিত হওয়ার সমস্যার মুখোমুখি হয়েছে৷ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বাড়তে থাকা অপরাধ নিয়ে পাকিস্তান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ তুলেছে একাধিক অধিকার সংগঠন। প্রসঙ্গত, পাকিস্তানে চরম নিপীড়িত সংখ্যালঘুরা। মৌলবাদীদের হামলার মুখে নিজের ভিটেমাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বহু পাকিস্তানি হিন্দু ও শিখ ধর্মাবলম্বী।
উল্লেখ্য, পাকিস্তানে ধারাবাহিকভাবে ধর্মীয় হিংসার ঘটনা ঘটে। প্রতিবছর প্রচুর খ্রীস্টান ও হিন্দু মেয়েকে অপহরণের পরে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। তারপর মুসলিম সম্প্রদায়ের পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেওয়া হয়। অভিযোগ, এই বিষয়ে সবকিছু জানা সত্ত্বেও ব্যবস্থা নেয় না ইমরানের প্রশাসন। পাকিস্তানের বেশিরভাগ রাজনৈতিক নেতারাও আড়াল থেকে উস্কানি দিয়ে অমুসলিম নাগরিকদের জীবন দুর্বিসহ করে তোলে। গত মাসে চার জন হিন্দু ও তিনজন খ্রীষ্টান মেয়েকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে।
এর আগে সিন্ধু প্রদেশের সরকার জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং বিয়েকে বেআইনি করার চেষ্টা করেছিল। যদিও ধর্মীয় প্রতিবাদকারীরা এই বিলের বিরোধিতা করেছিল এই বলে যে মেয়েরা শুধুমাত্র মুসলিম পুরুষদের প্রেমে পড়ার পরে ধর্মান্তরিত হয়। পাকিস্তানের পরিসংখ্যান অনুযায়ী এই দেশে হিন্দু সম্প্রদায় রয়েছে ১.৬০ শতাংশ এবং সিন্ধু প্রদেশে রয়েছে ৬.৫১ শতাংশ।












Click it and Unblock the Notifications