বাইডেন না ট্রাম্প, হোয়াইট হাউজের দৌড়ে প্রভাবশালী মার্কিন-ভারতীয়রা ঝুঁকে কার দিকে?

হোয়াইট হাউজের দৌড়ে এগিয়ে কে? এখন এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে সবার মনে। এই নির্বাচন যে শুধু মার্কিন ভবিষ্যতের রূপরেখা বাতলে দেবে, এমনটা হয়। বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল প্রভাব পড়বে এই নির্বাচনের। ভারতও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভারতও। চিনের সঙ্গে দ্বন্দ্বের আবহে এই নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে ভারত-মার্কিন পারস্পরিক সম্পর্ক। এই আবহে প্রভাবশালী মার্কিন ভারতীয়রা ঝুঁকে কোন পক্ষের দিকে?

পাখির চোখ মার্কিনি-ভারতীয়দের ভোটের উপর

পাখির চোখ মার্কিনি-ভারতীয়দের ভোটের উপর

মার্কিন রাষ্ট্রপতি তথা রিপাবলিকানদের তরফে নির্বাচনে দাঁড়ানো প্রেসিডেনশিয়াল পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই মার্কিনি-ভারতীয়দের ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করেছিলেন। এই মর্মে চলতি বছরের শুরুতেই ভারতে এসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সখ্যতা প্রমাণ করতে চেয়েছিলেন। তবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ট্রাম্পের এই ভোট ব্যাঙ্কে বড় থাবা বসানোর লক্ষ্যেই কমলা হ্যারিসকে নিজের 'রানিং মেট' বানিয়েছিলেন।

১১০০ জন ব্যক্তি বাইডেনকে সমর্থন জানান

১১০০ জন ব্যক্তি বাইডেনকে সমর্থন জানান

এদিকে কয়েক মাস আগে মার্কিন মুলুকে ঘটে যাওয়া জর্জ ফ্লয়েডের মৃত্যু, এবং সেই ঘটনার প্রেক্ষিতে চলা দীর্ঘ প্রতিবাদ বিক্ষোভ অনেকটাই ভিত নাড়িয়ে দিয়ে ট্রাম্প প্রশাসনের। সেই ক্ষেত্রে এশিয় বংশদ্ভূত শিক্ষিত মার্কিনি ভোটাররা ট্রাম্পের থেকে মুখ ফিরিয়েছেন। আমেরিকায় বসবাসরত এশীয়দের মধ্যে প্রভাবশালী ১১০০ জন ব্যক্তি ইতমধ্যেই খোলাখুলি ভাবেই জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন। এদের মধ্যে বহু মার্কিন প্রশাসনে নির্বাচিত ভারতীয় বংশদ্ভূত রয়েছেন।

বাইডেনের সমর্থনে ভারতীয় বংশদ্ভূত ব্যবসায়ী

বাইডেনের সমর্থনে ভারতীয় বংশদ্ভূত ব্যবসায়ী

নির্বাচিত জন প্রতিনিধি বা সরকারি আধিকারিক ছাড়াও জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন বহু ভারতীয় বংশদ্ভূত ব্যবসায়ী। বাইডেনের সমর্থকের তালিকায় নাম লিখিয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে নাম কুড়োনো চিকিৎসক থেকে শুরু করে আর্টিস্টরা। উল্লেখ্য, এশিয়ান আমেরিকান প্যআসিফিক আইল্যান্ডার ঘোষ্ঠীর এত জন কখনওই নির্বাচন নিয়ে এভাবে খোলাখুলি নিজেদের মত প্রকাশ করেননি।

বাইডেনের সমর্থকদের তালিকায় আছেন যাঁরা

বাইডেনের সমর্থকদের তালিকায় আছেন যাঁরা

জো বাইডেনের সমর্থকদের তালিকায় নাম লিখিয়েছেন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি, প্রমিলা জয়পাল এবং অমি বেরা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (দক্ষিণ এবং মধ্য এশিয়া) নিশা দেশাই বিসওয়াল, মেরিল্যান্ড ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান বেবাঙ্গ শাহ, ডেমোক্র্যাটিক এশিয়ান আমেরিকান অফ ভার্জিনিয়ার চেয়ারম্যান প্রবীণ মেয়ান, ক্যালিফর্নিয়া স্টেট অ্যাসেম্বলি সদস্য অ্যাশ কার্লা।

আরও যাঁরা সসমর্থন জানিয়েছেন বাইডেনকে

আরও যাঁরা সসমর্থন জানিয়েছেন বাইডেনকে

এছাড়া বাইডেনকে সমর্থন জানিয়েছেন মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের প্রার্থী শ্রী কুলকর্ণি, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রাক্তন সীমা নন্দা, মেরিল্যান্ড ডেমোক্র্যাটিক পার্টি ককাসের প্রধান ধাবাল শাহ, ফেয়ারফ্যাক্স কাউন্টির ভাইস চেয়ারম্যান তথা ভার্জিনিয়া ডেমোক্র্যাটিক কমিটি মণীষা সিং, নিউ জার্সি ডেমোক্র্যাট সাউথ এশিয়ান ককাস সদস্য রীতেশ শাহ।

বাইডেনের '৬০ সেকেন্ডের ভিডিও '

বাইডেনের '৬০ সেকেন্ডের ভিডিও '

এদিকে বাইডেন তাঁর প্রচারের লক্ষ্যে একটি ৬০ সেকেন্ডের ভিডিও বানিয়েছিলেন। সেখানেও ডেমোক্র্যাট প্রার্থীর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল মার্কিন ভারতীয় টিভি সঞ্চালক তথা লেখক পদ্মা লক্ষ্মী, এছাড়া বাইডেনকে সমর্থন জানিয়েছেন অভিনেতা ও প্রযোজক মিন্ডি কলিঙ্গ, অভিনেতা আসিভ মান্ডভি।

কোণঠাসা ট্রাম্প, এগিয়ে বাইডেন

কোণঠাসা ট্রাম্প, এগিয়ে বাইডেন

রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়েছেন ট্রাম্প। জর্জ ফ্লয়েডের মৃত্যু থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে নাজেহাল রিপাবলিকান প্রশাসন। তার উপর বেকারত্ব তো রয়েছেই। এরই মাঝে ট্রাম্পের অভিবাসী নীতি ঘুম কেড়েছে সেদেশে থাকা ভারতীয়দের। এহেন পরিস্থিতিতে ট্রাম্পের থেকে মুখ ঘুরিয়ে ডেমোক্র্যাটদের দিকে যাচ্ছেন ভারতীয় বংশদ্ভূত ভোটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+