বিজেপি-র বিরুদ্ধে তোপ, এবার অন্ধ্রপ্রদেশে এই পদক্ষেপটি নিতে চলেছেন জগনমোহন
অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার ইস্যু নিয়ে গতকালই উত্তাল ছিল লোকসভা। এই ইস্যুতে অন্ধ্রপ্রদেশের শাসকদল টিডিপি-র তরফে অনাস্থা প্রস্তাব আনা হয় মোদী সরকারের বিরুদ্ধে।
অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার ইস্যু নিয়ে গতকালই উত্তাল ছিল লোকসভা। এই ইস্যুতে অন্ধ্রপ্রদেশের শাসকদল টিডিপি-র তরফে অনাস্থা প্রস্তাব আনা হয় মোদী সরকারের বিরুদ্ধে। আর সেই অনাস্থা-যুদ্ধে বিপুল ভোটে লোকসভায় জয়লাভ করে পদ্মশিবিরের নেতৃত্বাধীন এনডিএ সরকার। এবার অন্ধ্রের প্রতি কেন্দ্রের অবজ্ঞা নিয়ে সচ্চার ওয়াই এসআর কংগ্রেস। দলের নেতা জগনমোহন এই ইস্যুতে মঙ্গলবার অন্ধ্র বনধ ডেকেছেন।

আগামী ২৪ জুলাই অন্ধ্রপ্রদেশ জুড়ে জনজীবন স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছেন ওয়াই ওএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি। বিজেপি সরকারের যাবতীয় অন্যায় ও অবজ্ঞার বিরুদ্ধে তোপ দেগে এই বনধ ঘোষণা করেন জগনমোহন। জগনমোহন জানান, কেন্দ্রে যেকোনও দলকে সমর্থনে রাজি তাঁরা। তবে তার বদলে অন্ধ্রকে দিতে হবে বিশেষ রাজ্যের মর্যাদা।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার ঘটনা সেরাজ্যের একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তেলুগু রাজনীতিতে এই ইস্যুকে নিয়ে লড়ে চলেছে সমস্ত দলগুলি। এই ইস্যুতে কেন্দ্রকে বহুবার চাপ দিলেও, শেষ পর্যন্ত চন্দ্রবাবুর ডাকে সাড়া দেয়নি মোদী সরকার। পাল্টা কেন্দ্রের এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসে টিডিপি। এরপর থেকেই এই ইস্যুতে পারদ চড়তে থাকে অন্ধ্র-রাজনীতির।












Click it and Unblock the Notifications