শাহরুখ খানের রাজকীয় বাড়িতে থাকার সুযোগ পেতে পারেন আপনি, জানুন কীভাবে
শাহরুখ খানের রাজকীয় বাড়িতে থাকার সুযোগ পেতে পারেন আপনি
আপনি ডাই হার্ট ফ্যান বলিউডকিং খান শাহরুখ খানের আর আপনি সুযোগ পেয়ে গেলেন শাহরুখ ও গৌরী খানের বাড়িতে থাকার। না এটা কোনও মজা নয়, যা শুনে আপনি ভাববেন এটা অর্জন করা সম্ভব নয়। এই অসম্ভবই সম্ভব হতে যাচ্ছে। গৌরী ও শাহরুখ দু’জনেই এবার তাঁদের দিল্লির বাড়ি সাধারণের জন্য খুলে দেবেন এবং আপনি হয়ত সেখানে থাকার অমূল্য সুযোগ পেলেও পেতে পারেন।

শাহরুখ–গৌরী খানের বাড়িতে থাকার সুযোগ
বলিউড পাওয়ার কাপল গৌরী ও শাহরুখ খান সম্প্রতি এয়ারবিএনবির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এবং একটি প্রতিযোগীতার মাধ্যমে এয়ারবিএনবি শাহরুখ-গৌরীর বাড়িতে থাকার সুযোগ করে দেবেন। এই প্রতিযোগীতায় জয়ী ব্যক্তি তাঁর সঙ্গে আর এক জনকে নিয়ে দক্ষিণ দিল্লির প্রতিবেশী এলাকা পঞ্চশীল পার্কে বলিউড কিং খানের দারুণ সাজানো বাড়িতে থাকার সুযোগ পেয়ে যাবেন। ২০২১ সালে ১৩ ফেব্রুয়ারি এক রাতের জন্য এই প্যাকেজ।

এয়ারবিএনবি প্রতিযোগীতা
এই প্রতিযোগীতায় অংশ নিতে গেলে প্রথমে আবেদনপত্র পূরণ করতে হবে এবং ১০০ শব্দের মধ্যে লিখতে হবে ‘ওপেন আর্ম ওয়েলকাম'-এর অর্থ কি প্রতিযোগীদের কাছে। এই প্রশ্নের মাধ্যমে সম্মান জানানো হবে শাহরুখ খানের খোলা দু'হাত প্রসারিত করার সিগনেচার ভঙ্গীমাকে। আরও কিছু বিশদে জানার জন্য এয়ারবিএনবির ওয়েবসাইটে যেতে হবে।

ইনস্টাগ্রামে ঘোষণা এসআরকের
শাহরুখ খান বুধবার ইস্টাগ্রামে এই খবর ঘোষণা করে লেখেন, ‘দিল্লিতে প্রথম জীবনে থাকার বহু স্মৃতি রয়েছে, এই শহর আমাদের হৃদয়ে বিশেষ স্থান নিয়ে আছে। গৌরী খান আমাদের দিল্লির বাড়িকে পুনরায় সুন্দর করে সাজিয়ে তুলেছে এবং তার সঙ্গে মিশেছে ভালোবাসা ও পুরনো অনেক স্মৃতি। এয়ারবিএনবির সঙ্গে আমাদের অতিথি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আপনাকেও।'

গৌরী খানের ডিজাইন করা বাড়ি
এই প্রতিযোগীতায় জয়ী ব্যক্তি ও তাঁর সঙ্গে আসা অতিথি এই দম্পতির বাড়িতে থাকার ও আতিথেয়তা পাওয়ার সুযোগ পাবেন। ব্যক্তিগতভাবে এই বাড়ির ডিজাইন করেছেন গৌরী খান। দারুণ এই অভিজ্ঞতার সঙ্গে অতিথিরা খান পরিবারের প্রিয় খাবার ডিনার হিসাবে খেতে পারবেন এবং শাহরুখ খানের জনপ্রিয় কিছু সিনেমা দেখতে পারবেন অতিথিরা। শাহরুখ খানের পরিবারের পক্ষ থেকে অতিথিকে স্মৃতিচিহ্ন হিসাবে উপহারও দেওয়া হবে।












Click it and Unblock the Notifications