Yogi Adityanath: ‘পুলিশ শহিদ স্মৃতি’ দিবসে পুলিশের প্রশংসা যোগীর, কী জানালেন মুখ্যমন্ত্রী
প্রতি বছর ২১ অক্টোবর পালন করা হয় পুলিশ শহিদ স্মৃতি দিবস হিসাবে। দেশের যে সমস্ত পুলিশ কর্মীরা কর্মরত অবস্থায় মারা গেছেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন।
মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশ সরকার রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স’ নীতি মেনে চেলে। নিজের রাজ্যকে অপরাধমুক্ত রাখতে দুষ্কৃতীদের কড়া হাতে দমনের পথে হেঁটেছে যোগী আদিত্যনাথের সরকার। ২০১৭ সালের মার্চ মাস থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত পুলিশ এনকাউন্টার করেছে ১৯০ জন দুষ্কৃতীকে। আর সেই সময়ে প্রাণ হারিয়েছেন ১৬ জন পুলিশ কর্মী। তবে এখানেই থেমে থাকেননি যোগী আদিত্যনাথ, তিনি আরও জানান, ২০১৭ সালের মার্চ মাস থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪৭৮ জন পুলিশ সদস্য প্রাণও হারিয়েছেন।

এই বিশেষ দিনে যোগী জানান, উত্তরপ্রদেশের পুলিশ কর্মীদের প্রশংসা করেছেন। অপরাধ দমনে তাঁরা যেভাবে ঝাঁপিয়ে পরেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও জানান, ইউপির যেকোনোও অনুষ্ঠান, মিছিল, মিটিং, রাজনৈতিক সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, তাঁরা তাঁদের কাজে কোনও খামতি রাখেন না। সেই সঙ্গে তিনি আরও জানান, অসতর্ক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাও করা হবে। সকলকে আরও ভালোভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আরও জানান, উত্তরপ্রদেশের প্রতিটি পুলিশ তাঁদের কর্তব্যকে সবার আগে প্রাধান্য দেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, রাজ্যে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের প্রতিশ্রুতির উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি আরও বলেন, গত ছয় বছরে রাজ্যের অনেক উন্নতি হয়েছে। ২০১৯ সালের বিধানসভা, ২০২২ সালের রাজ্য বিধানসভা নির্বাচন-সহ অন্যান্য নির্বাচনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। যাতে নির্বাচনগুলি শান্তিপূর্ণ ভাবে হয়, সেদিকে লক্ষ্য রেখেছেন।












Click it and Unblock the Notifications