ফের বারাণসীতে যোগী আদিত্যনাথ, কালভৈরব মন্দিরে দিলেন বিশেষ পুজো
অক্ষয় তৃতীয়ার পূন্যতিথিতে ফের বারাণসী সফরে যোগী আদিত্যনাথ। কাল ভৈরব মন্দিরে দিলেন বিশেষ পুজো। বারাণসী সফরে গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে কালভৈরব মন্দিরে বিশেষ পুজো দিলেন তিনি।
এর আগে একাধিকবার বারাণসী সফর করেছেন যোগী আদিত্যনাথ। বলা ভাল এর আগে কোনও মুখ্যমন্ত্রী এতবার বারাণসী যাননি যতবার যোগী আদিত্যনাথ গিয়েছেন। বারাণসীতে যাওয়ায় এক প্রকার রেকর্ড গড়েছেন তিনি। গতকাল ছিল অক্ষয় তৃতীয়। অত্যন্ত শুভ দিন। সেকারণে আর পুজো দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। সোজা পৌঁছে গিয়েছিলেন বারাণসীতে কালভৈরবের মন্দিরে।

বারাণসীর উন্নয়নে কোনও খামতি রাখেননি যোগী আদিত্যনাথ। একের পর এক কাজ করে গিয়েছেন তিনি। কাশীবিশ্বনাথ মন্দিরে পুন্যার্থীদের জন্য একাধিক পরিষেবা প্রদান থেকে শুরু করে একের পর এক আধুনিকীকরণের কাজ করেছেন তিনি। গোটা বারাণসী শহরকে বিদ্যুৎ তারহীন করেছেন তিনি।

বারাণসী কাশীবিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য থেকে করিডর তৈরি করিয়েছেন তিনি। সেই সঙ্গে সব ঘাটগুলির সংস্কার করা হয়েছে। পুন্যার্থীদের কথা ভেবে রোপওয়ে পরিষেবাও চালু করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে। এছাডাও গঙ্গা ভ্রমণের জন্য পুন্যার্থীদের বিশেষ পরিষেবা প্রদান করেছে যোগী সরকার।












Click it and Unblock the Notifications