Yogi Adityanath: উত্তরপ্রদেশ সুরক্ষিত ও নিরাপদ! বড় দাবি যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশ অপরাধ মুক্ত এবং দাঙ্গা মুক্ত। গত ছয় বছরে সেই কাজ করা হয়েছে। সোমবার এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি আরও বলেছেন আইনের শাসনের জন্য সুশাসন হল প্রাথমিক শর্ত। যা উত্তর প্রদেশে রয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আরও দাবি করেছেন, উত্তর প্রদেশ বিনিয়োগের জন্য সুরক্ষিত ও নিরাপদ। আইনের শাসন থাকাতেই এই পরিস্থিতি বলেও জানিয়েছেন তিনি। গত ছয় বছরে রাজ্যকে অপরাধ মুক্ত, দাঙ্গা মুক্ত, নৈরাজ্য মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) আরও বলেছেন অপরাধ ও নৈরাজ্যের বিরুদ্ধে মোদী জিরো টলারেন্স নীতির কারণেই তা সম্ভব হয়েছে। যে কারণে উত্তর প্রদেশ বিনিয়োগের সেরা গন্তব্য হিসেবে উঠে এসেছে বলে দাবি করেছেন তিনি। সোমবার তিনি গোরখনাথ থানা এহং এইমস থানার প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছেন, এখন উত্তর প্রদেশে উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়। নৈরাজ্যের কোনও অবকাশ নেই। এই বছরের কথা তুলে ধরে তিনি বলেছেন, বকরিদ, রামনবমী, ইদ সবাই শান্তিপূর্ণভাবে ও আনন্দে পালন করেছেন। কোনও হট্টগোল কিংবা দাঙ্গা হয়নি।

মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন আইনের শাসন এবং নিরাপদ পরিবেশ থাকার কারণে উত্তর প্রদেশ ৩৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে। এইসব কাজ যখন সম্পূর্ণ হবে, তখন রাজ্যের যুবকদের চাকরির ক্ষেত্রে তৈরি হবে।
উত্তর প্রদেশের আগেকার সরকারের তীব্র সমালোচনা করে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ছয় বছর আগে রাজ্যে নৈরাজ্য ও গুণ্ডামী চরমে ছিল। না মহিলা না ব্যবসায়ী কেউই নিরাপদে ছিলেন না। উৎসবের সময় থাকত সন্ত্রাসের পরিবেশ। গত ছয় বছরে পুলিশের সক্রিয় কাজের ফলে জনগণের নেতাবাচক ধারণার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications