Yogi Adityanath: উত্তর প্রদেশে পুলিশের বিপুল নিয়োগ, ২২৭ জন খেলোয়াড়কে নিয়োগ করলেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশে নিয়োগের কর্মযজ্ঞ শুরু করেছেন যোগী সরকার। উত্তর প্রদেশ পুলিশে বিপুল নিয়োগ করেছে যোগী সরকার। ২২৭ জনকে নিয়োগ করা হয়েছে। ২২৭ জনই খেলোয়াড়। এখনও পর্যন্ত উত্তর প্রদেশে যা সর্বাধিক নিয়োগ বলে মনে করা হচ্ছে।

রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রক্রিয়া শুরু করেছেন যোগী আদিত্যনাথ। একাধিক জায়গায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা নিয়েছে যোগী সরকার। এছাড়া রাজ্যকে শিল্প স্থাপনের উপযোগী করে গড়ে তোলার হচ্ছে।

Yogi Adityanath

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, একমাত্র উত্তর প্রদেশের খেলোয়াড়রাই প্যারা অলিম্পিকে গিয়ে পুরস্কার জিতে এসেছেন। তিনি আরও জানিয়েছেন খেলার কোটায় উত্তর প্রদেশ পুলিশে ৪৭৯ জন চাকরি পেয়েছেন। কুস্তিগির ককরানকে চাকরি দিয়েছে রাজ্য সরকার। ললতি উপাধ্যায়কেও পুরস্কার পুলিশে চাকরি দেওয়া হয়েছে।

যোগী আদিত্যনাথ দাবি করেছেন গোটা দেশে অলিম্পিকের জন্য খেলোয়াড় বাছাই পর্বে উত্তর প্রদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় নির্বাচিত হন। শুধু মাত্র উত্তর প্রদেশ থেকে ৩৭১ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যান্য রাজ্য থেকে সেতুলনায় খুব কম সংখ্যক খেলোয়াড়ই নির্বাচিত হন। সেকারণেই রাজ্যে ক্রীড়ায় বেশি উৎসাহ দেওয়া হচ্ছে।

যেসবর খেলোয়াড়রা রাজ্যের বাইরে গিয়ে খেলে পুরস্কার নিেয় আসছে তাদের বেশি করে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। বিশেষ করে পুলিশে তাদের নিয়োগ করা হচ্ছে। যোগী আদিত্যনাথ সম্প্রতি রাজ্যে শিল্প স্থাপনে উদ্যোগী হয়েছেন। সেকারণে রাজ্যের যুবাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+