Yogi Adityanath: চিকিৎসার জন্য অর্থের অভাব হবে না অভাবী-দারিদ্র ব্যক্তিদের: যোগী

এবার চিকিৎসা ব্যবস্থার দিকে বিশেষ নজর দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দারিদ্র ও অভাবী ব্যক্তিদের চিকিৎসায় যেন কোনও রকম অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রেখেছেন তিনি। লখনউয়ে মেদান্ত হাসপাতালে ক্যানসার ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, ভালো চিকিৎসার জন্য দেশের নানান প্রাপ্ত থেকে রোগীরা এখানে আসছেন, ক্যানসার রোগী বা অন্য কোনোও অভাবী ব্যক্তিদের চিকিৎসার জন্য বিভিন্ন পরিকল্পনা চালাচ্ছে সরকার।

Yogi Adityanath

প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ দেওয়া হচ্ছে। চিকিৎসার অভাবে কেউ যাতে মারা না যান, অন্যদিকে, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রতি বছর ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হচ্ছে বলে জানান।

যোগী বৃহস্পতিবার বলেন, শুধু উত্তরপ্রদেশ নয়, নানান দেশ ও অন্যান্য রাজ্য থেকে রোগীরা চিকিৎসার জন্য লখনউতে আসেন। এই অবস্থায় তাঁরা যাতে আরও ভালো চিকিৎসার সুবিধা পেতে পারেন। তাঁদের চাহিদা ও প্রয়োজন মেটাতেই মেদান্ত হাসপাতালে নতুন কাজ শুরু হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির নানান চিকিৎসার যন্ত্রপাতি আনা হয়েছে। ক্যানসার রোগীদের চিকিৎসা করার জন্য ভ্যারিয়ান এজ রেডিওথেরাপি মেশিন আনা হয়েছে, যা রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। এই মেশিন ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য খুব কাজে লাগবে।

মেদান্ত হাসপাতালে কেমোথেরাপি ইউনিট, মেদান্ত গ্রুপের ভার্চুয়াল আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। তিনি আরও বলেন, এই মেশিন আগে উত্তরভারতে ছিল না, আগে ক্যানসার রোগীরা তাঁদের চিকিৎসার জন্য দিল্লী বা মুম্বাই যেতেন, কিন্তু কাশীতে টাটা ইনস্টিটিউট খুলে রোগীদের খুব সাহায্য করেছেন প্রধানমন্ত্রী। আমরা সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, গত তিন বছরে ২১ হাজারের বেশি রোগী এই ইউনিটের সুবিধা নিয়েছেন। রাজ্য সরকার লখনউতে নিজস্ব স্তরে ক্যানসার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের জনপ্রতিনিধি এবং বিধায়করা তাদের নিজস্ব তহবিল থেকে রোগীদের চিকিত্সার জন্য বার্ষিক ২০ থেকে ২৫ লক্ষ টাকা সাহায্য দিতে পারেন। আজ চিকিত্সার জন্য অর্থের অভাব নেই, তবে মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা অপরিহার্য থাকবে সকলের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+