এবার যোগী আদিত্যনাথ, বিভেদকারীদের মোকাবিলা কীভাবে জানালেন নিজের কথা

সামনের রবিবার দিল্লি বিধানসভার নির্বাচন। তার আগে নিজের সরকার বিভেদকারীদের কীভাবে মোকাবিলা করে, তা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সামনের রবিবার দিল্লি বিধানসভার নির্বাচন। তার আগে নিজের সরকার বিভেদকারীদের কীভাবে মোকাবিলা করে, তা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটপ্রচারে গিয়ে তিনি বলেছেন, গুলিই হল একমাত্র জবাব। তিনি এমন একটা সময় এই মন্তব্য করেন, যখন দিল্লির শাহিন বাগে এক ব্যক্তি দুরাউন্ড গুলি চালিয়েছে। দিন দুয়েক আগেই এক যুবক সিএএ বিরোধী বিক্ষোভে জামিয়া মিলিয়ার একছাত্রকে লক্ষ্য করে গুলি চালায়।

আদিত্যনাথের মুখে শিবভক্তদের কথা

আদিত্যনাথের মুখে শিবভক্তদের কথা

দিনদুয়েক আগেই দিল্লির নির্বাচনী সভায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের স্লোগান ছিল, বিশ্বাসঘাতকদের গুলি করার। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বন্দুক ব্যবহারের অনুমোদন এবং বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে গুলির কথা এমন একটা সময়ে বললেন, যখন অনেকেই শিবভক্তদের কানওয়ার যাত্রার বিরোধিতা করছেন।

দিল্লিতে তাঁর প্রথম দিনের সভায় যোগী আদিত্যনাথ বলেছেন, তারা কারও উৎসব বা বিশ্বাসে বাধা দেন না। তাঁর আহ্বান প্রত্যেকেই আইনের মধ্যে থেকে উৎসব পালন করুন। যদি কেউ শিবভক্তদের ওপর গুলি চালায় তাহলে দাঙ্গা। যদি তারা কথা না শোনে তাহলে তারা বুলেটকে মান্য করবে।

কাশ্মীরে জঙ্গিদের সমর্থনকারীরাই শাহিনবাগে ধর্নায়

কাশ্মীরে জঙ্গিদের সমর্থনকারীরাই শাহিনবাগে ধর্নায়

আদিত্যনাথ মনে করেন, যারা কাশ্মীরে জঙ্গিদের সমর্থন করে, তারাই শাহিনবাগে ধর্নায় বসেছেন আর আজাদির স্লোগান দিচ্ছেন।

দিল্লিতে একের পর এক সভায় আদিত্যনাথ বলেছেন, এদের পূ্বপুরুষরা ভারতকে ভাগ করেছিল। তাই তারা এক ভারত শ্রেষ্ঠ ভারতের বিরোধী। শাহিনবাগের বিক্ষোভকারীদের কাছে বিরিয়ানি পৌঁছে দেওয়ার কারণে দিল্লির আম আদমি পার্টিরও সমালোচনা করেন তিনি।

কেজরিওয়ালকে আক্রমণ যোগীর

কেজরিওয়ালকে আক্রমণ যোগীর

শাহিনবাগের ধর্নাকারারীদের পাশে দাঁড়ানোয় যোগী আদিত্যনাথ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেন। বলেন, পাকিস্তানের মন্ত্রী আর আপের ভাষা এক।

যোগীর বিরুদ্ধে ব্যবস্থার দাবি আপের

যোগীর বিরুদ্ধে ব্যবস্থার দাবি আপের

এদিকে রবিবার আপের তরফে নির্বাচন কমিশনের কাছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ওপরে প্রচারে নিষেধাজ্ঞার দাবি তুলেছে। আপ নেতা সঞ্জয় সিং যোগীর বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছেন। নির্বাচন কমিশন তাদের কথা না শুনলে সোমবার কমিশনের অফিসের সামনে তারা ধর্না দেবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+