উত্তর প্রদেশে স্মার্ট এবং নিরাপদ শহরই চায় সরকার, বার্তা যোগী আদিত্যনাথের
ফের উত্তর প্রদেশের উন্নয়নের বার্তা যোগা আদিত্যনাথের মুখে। এবার একেবারে শহরের উন্নয়ন নিয়ে কথা বললেন তিনি। যোগী আদিত্যনাথ বলেছেন তাঁর সরকার চায় উন্নত জীবনযাত্রা এবং স্মার্ট শহর। অখিলেশ যাদবদের নিশানা করেছেন এই নিয়ে যোগী আদিত্যনাথ।
দ্বিতীয় পর্যায়ের পুরসভা ভোটের প্রচারে গিয়ে অখিলেশ যাদবদের নিশানা করেছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগে উত্তর প্রদেশের শহর মানে ছিল জলজমা, নর্দমা উপচে পড়া, অপরিচ্ছন্ন পরিবেশ, রাস্তারপ মধ্যে আবর্জনার স্তূপ, দুর্গন্ধ, গুণ্ডা-মাফিয়াদের দাপাদাপি। সেই পরিবেশ থেকে বেরিয়ে এসেছে উত্তর প্রদেশ।

আবারও উত্তর প্রদেশে সুশাসন কায়েমের বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। সুলতানপুরে পুরভোটের নির্বাচনী প্রচারে রাজ্য সরকারের লক্ষ্যই হল পরিচ্ছন্ন এবং আধুনিক শহুরে জীবন দেওয়া। সেই লক্ষ্যে অনেকটাই সফল উত্তর প্রদেশে। এবং উত্তর প্রদেশের নগর জীবনের উন্নয়ন ঘটাতে সাহায্য করেছে ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্র এবং রাজ্যে এক সরকার থাকার কারণেই এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এখন উত্তর প্রদেশের প্রায় সব শহরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে গিয়েছে। রাস্তাঘাটে আবর্জনার স্তূপ পড়ে নেই। জল জমার সমস্যাও অনেকটা কমে গিয়েছে। যুবাদের হাতে এখন পিস্তলের বদলে রয়েছে ট্যাবলেট। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে ট্যাবলেট। ইন্টারনেটের সুবিধা পাচ্ছে তারা। সেই সঙ্গে পাচ্ছে সুদ ছাড়া ঋণ।

রাজ্যে বিনিয়োগ আসছে। এতদিন উত্তর প্রদেশে শিল্প বলে কোনও কিছু ছিল না। কাজের সন্ধানে রাজ্যের যুবারা অন্য রাজ্যে চলে যেতেন। এখন রাজ্যেই অনেক কাজের সুযোগ তৈরি হচ্ছে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। অনেক শিল্প বান্ধব করে গড়ে তোলা হচ্ছে উত্তর প্রদেশকে। সেই সঙ্গে রাস্তাঘাট, বিমান পরিেষবা, সড়ক পরিবহণ পরিষেবাও উন্নত করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন।












Click it and Unblock the Notifications