দ্রুত মানুষকে সুবিধা দিতে হবে! অভিযোগ শুনে আধিকারিকদের নির্দেশ যোগীর

নিজের ঘাটি গোরখপুর (Gorakhpur) সফরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। সেখানেই বসেই কথা শোনেন তিনি। চেষ্টা করেন কীভাবে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা যায়।

সম্প্রতি সেই ভূমিকাতে ফের একবার দেখা গেল যোগীকে। একেবারে কাছে বসেই শুনলেন মানুষের কথা। একেবারে বসে এক এক করে মানুষের কথা শোনেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুধু শোনাই নয়, আধিকারিকদের সঙ্গে সঙ্গে নির্দেশ দিচ্ছেন সমাধানের।

অভিযোগ শুনে আধিকারিকদের নির্দেশ যোগী আদিত্যনাথের

শুধু তাই নয়, সরকারি সুবিধা যদি কেউ না পান তাও দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যোগী জানাচ্ছেন, যোগ্য ব্যক্তিদের সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে দেরি করা উচিত নয়। কার্যত নজিরবিহীন ছবি ফের একবার সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে। আর তা দেখে অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী এমনই হওয়া উচিত।

ইতিমধ্যে উত্তরপ্রদেশ জুড়ে একাধিক কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছেন যোগী। মানুষের কাছে সরকারি সুবিধা যাতে পৌছয় সেদিকে বিশেষ নজর তাঁর। সম্প্রতি নিজের গড় গোরখপুর গিয়েছেন যোগী। প্রথমে তাঁর মন্দিরে বিশেষ পুজোতে অংশ নেন তিনি। আর এরপরেই মন্দির চত্বরেই অন্তত ৪০০ জনের অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী।

আর এরপরেই সরকারি আধিকারিকদের নির্দেশ, মানুষের পাশে থাকতে হবে। শুধু তাই নয়, সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি থেকে যোগ্য ব্যক্তিরা যাতে উপকৃত হন তা দেওয়া থেকে বিলম্ব করা উচিত নয়। আর তা দিতে যদি কোনও সমস্যা থাকে তা দ্রুত কাটানোর নির্দেশ দেন যোগী।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই যোগী এক সাফাই কর্মীর মেয়ের অন্নপ্রাসন দেন। নিজের হাতে বাচ্চাটির মুখে ক্ষীর তুলে দেন। মুখ্যমন্ত্রীর এমনই একটি জনতার দরবারে এক সাফাই কর্মী যোগীর হাতেই মেয়ের অন্নপ্রাসন দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। কথা ফেলতে পারেননি যোগী।

জনতার দরবারে যোগী

সঙ্গে সঙ্গে মেয়েকে কোলে তুলে তাঁকে অন্নপ্রাসন দেন। এমন ছবি দেখে উত্তরপ্রদেশের জনতা বলছেন, যোগী মানুষের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তাঁর শাসনকালে উত্তরপ্রদেশের মানুষ সন্তুষ্ট বলেও জানানো হয়েছে। তবে তাঁর কাছে মানুষই সব! এমন একাধিক যায়গাতে জানিয়েছেন্ম যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+