Yogi Adityanath: গীতা প্রেসকে সম্মানের বিরোধিতা! 'অ্যাক্সিডেন্টাল হিন্দু' বংশধরদের নিশানা যোগীর

সোমবার কেন্দ্রের তরফে ২০২১-এর গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছে গোরক্ষপুর ভিত্তিক প্রকাশনা সংস্থা গীতা প্রেসকে। যা নিয়ে কংগ্রেস নিশানা করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে। তারই পাল্টা কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)এব্যাপারে বলেন, 'অ্যাক্সিডেন্টাল হিন্দু' বংশধররা সম্মান হজম করে নিতে পারছেন না। উত্তর প্রদেশের বলরামপুরে তিনি বলেন, 'অ্যাক্সিডেন্টাল হিন্দু' বংশধররা গীতা প্রেসকে দেওয়া সম্মান হজম করতে সক্ষম নন। তিনি বলেন গীতা প্রেস গত এক শতাব্দীর বেশি সময় ধরপে সনাতন হিন্দু ধর্মের সেবা করে আসছে।

যোগী আদিত্যনাথ

তিনি আরও বলেন, মানব কল্যাণে তারা সনাতন হিন্দু ধর্মের পথ প্রশস্ত করেছে। মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন, এটা গর্বের বিষয় যে এর প্রকাশনার মূল কেন্দ্র গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে। তিনি কটাক্ষ করে বলেন. কংগ্রেসের ঐতিহ্যের প্রতি নোংরা মনোভাব থাকাটা নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন. গীতা প্রেস গত ১০০ বছর ধরে ধর্মীয় সাহিত্য প্রকাশ করে আসছে। এটি সুলভ মূল্যে কোনও সরকারি সাহায্য ছাড়াই গীতা, বেদ, রামায়ন, রামচরিত মানস-সহ সব ধরনের ধর্মীয় সাহিত্য প্রকাশ করে থেকে।

যোগী আদিত্যনাথ

প্রসঙ্গত সংস্কৃতি মন্ত্রকের তরফে রবিবার অহিংস ও গান্ধীবাদী পদ্ধতির মাধ্যমে সামাজিক, আর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালের জন্য গোরক্ষপুরের গীতা প্রেসকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ার কথা জানানো হয়। এরপরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই সিদ্ধান্তকে প্রতারণামূলক বলে আক্রমণ করেন।

১৯২৩ সালে প্রতিষ্ঠিত গীতা প্রেস এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম প্রকাশক সংস্থাগুলির মধ্যে একটি। তারা ১৬.২১ কোটি শ্রীমদ ভগবত, গীতাসহ ১৪ টি ভাষায় ৪১,.৭ কোটি বই প্রকাশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+