বস্ত্র শিল্পের উন্নয়নে জোর, এবার উত্তর প্রদেশে সিল্ক মেলার উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশে বস্ত্রশিল্পের প্রসারে আগ্রহ দেখাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের গোরক্ষপুরে সিল্ক মেলার উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশে উৎপাদিত সিল্কের জনপ্রিয়তা যাতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে তার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

সিল্ক শাড়ির ভাণ্ডার উত্তর প্রদেশে। বেনারসের প্রসিদ্ধ বেনারসী থেকে শুরু করে একাধিক শিল্ক উৎপাদন এবং তার থেকে বস্ত্র তৈরি হয় উত্তর প্রদেশে। তারই প্রসারে এবার নিজের কেন্দ্র গোরক্ষপুরে সিল্ক মেলার আয়োজন করেছে উত্তর প্রদেশ সরকার। তার উদ্বোধন করেছেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে সিল্ক ফার্ম তৈরির শিলান্যাসও করেছেন যোগী আদিত্যনাথ। তাতে ১১.৩৮ কোটি সিল্ক ওয়ার্ম লালন-পালন করা যাবে।
এদিন উদ্বোধনে বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তর প্রদেশের ভারতের মধ্যে শীর্ষে রয়েছে যেখানে চাষীদের ভালটা সবার আগে দেখা হয়। কীসে রাজ্যের চাষীরা ভাল থাকবেন সেই বিষয়টি আরও বেশি করে নজরে রাখা হয়। নতুন এই সিল্ক ওয়ার্ম ফার্মটি চালু হয়ে রাজ্যে আড়াইকোটি সিল্ক চাষী উপকৃত হবেন বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
রাজ্যের তাঁত শিল্পের উন্নয়নেও একাধিক প্রকল্পের সূুচনা করেছেন যোগী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই হরদৌইয়ে পিএম মিত্র মেগা টেক্সটাইল হাবের সূচনা করেছেন। তাতে উপকৃত হবেন চাষীরা। এই নিয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। শুধু কৃষকদের নয় তাঁতচাষীদের উন্নয়নেও একাধিক কাজ করছে যোগী সরকার।
রাজ্যের উন্নয়ণে একের পর এক প্রকল্পের সূচনা করে চলেছেন যোগী আদিত্যনাথ সরকার। কৃষকদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই যোগী আদিত্যনাথ প্রশাসনিক আধিকারীকদের কড়া নির্দেশ িদয়েছিলেন। তিনি বলেছিলেন জোর করে যেন গরিব দুঃস্থ কৃষকদের কাছ থেকে জমি ছিনিনে না নেওয়া হয় সেটা যেন নজরে রাখেন তাঁরা। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বিরোধীদের নিশানা করে বলেছিলেন, এতোদিন উত্তর প্রদেশে দাপিয়ে বেড়াত জমি মাফিয়ারা। সেই ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। কোনও ভাবেই গরিব মানুষের কাছ থেকে জোর করে জমি কেড়ে নেওয়া যাবে না।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications