Yogi Adityanath: চিনের সামগ্রীকে টক্কর দিচ্ছে উত্তর প্রদেশে উৎপাদিত দ্রব্য, দাবি যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশের শিল্পের উন্নয়নে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে একাধিকবার বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছেন তিনি। তাতে নাকি উত্তর প্রদেশে ব্যপক বিনিয়োগ এসেছে। এবার যোগী দাবি করেছেন উত্তর প্রদেশে তৈরি সামগ্রির জনপ্রিয়তা টক্কর দিচ্ছে চিনা দ্রব্যকে।
চিনা দ্রব্যের জনপ্রিয়তা নাকি কমিয়ে দিচ্ছে উত্তর প্রদেেশর তৈরি নানা রকম সামগ্রি। যোগী সরকারের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের কারণে উত্তর প্রদেশ থেকে গত চার বছরে রপ্তানির পরিমান ২৫০ গুণ বেড়েছে। যোগী দাবি করেছেন বিদেশে ভারত থেকে যত কার্পেট রপ্তানি করা হয় তার ৬০ শতাংশ সরবরাহ করে উত্তরপ্রদেশ।

উত্তর প্রদেশের বারদোহি জেলা ইতিমধ্যেই এক্সপোর্ট এক্সিলেন্ট টাউনের কৃতিত্ব পেয়েছে। যোগী আদিত্যনাথ দাবি করেছেন উত্তর প্রদেশের শিল্পীরা যেসব সামগ্রি তৈরি করছেন আন্তর্জাতিক বাজারে তার চাহিদা দ্বিগুণ হারে বাড়তে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন উত্তর প্রদেশের তৈরি সামগ্রি এখন চিনা সামগ্রিকে টক্কর দিচ্ছে। এমনকি চিনা দ্রব্যের পরিবর্তে জায়গা করে নিচ্ছে উত্তর প্রদেশে তৈরি সামগ্রি।
বিশ্বকর্মা শ্রম সম্মান প্রকল্পের কারণে উত্তর প্রদেশের শিল্পীরা তাঁদের তৈরি সামগ্রি বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারছেন। ইতিমধ্যেই উত্তর প্রদেশ থেকে ১৭,০০০ কোটি টাকার কার্পের বিদেশের বাজারে রপ্তানি করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের কার্পেট তৈরি করেছে উত্তর প্রদেশের তিনটি জেলার শিল্পারা। বারাণসী, মির্জাপুর, বারদোহি জেলা থেকেই এগুলি রপ্তানি করা হয়েছে।












Click it and Unblock the Notifications