CM Yogi in Youth-20 Summit: নতুন প্রজন্মই দেশকে নেতৃত্ব দেবে! মোদীকে ধন্যবাদ জানিয়ে বার্তা যোগীর
CM Yogi in Youth-20 Summit: বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যার দেশ ভারত। আর তাঁরাই আগামিদিনে দেশকে নেতৃত্ব দেবে। এমনটাই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। জি ২০ সামিটেরই একটি অংশ ইয়ুথ-২০ সামিটের আয়োজন করা হয়েছিল কাশীতে। আর সেই অনুষ্ঠানেই যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর সেখানেই সমাজ ব্যবস্থায় নতুন প্রজন্মের অবদানের কথা তুলে ধরেন।
যোগী বলেন, জনসংখ্যা, গণতন্ত্র এবং বৈচিত্র্য দেশকে অনন্য করে তোলে। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে দেশে নতুন প্রজন্মের কথা তুলে ধরেন। বলেন, জনসংখ্যার বিচারে গোটা বিশ্বের মধ্যে ভারতেই যুব সম্প্রদায় সবথেকে বেশি। আর তারাই আজকের নেতা এবং আগামিদিনের নির্মাতা বলেও ব্যাখ্যা করেন যোগী। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করতেও শোনা যায় তাঁকে।

মুখ্যমন্ত্রী বলেন, G-20 শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি শীর্ষ সম্মেলন আয়োজনের সুযোগ উত্তরপ্রদেশকে দেওয়া হয়েছে। আর সেজন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি ওয়াই-২০-এর মূল সম্মেলন বারাণসীতে হবে। আর এই সম্মেলন থেকে গোটা বিশ্বের তরুন প্রজন্ম নতুন প্রেরণা পাবে বলেও এদিন মন্তব্য করেন যোগী।
এই সম্মেলনে একাধিক ইস্যুতে কথা বলেন যোগী। আর তা বলতে গিয়ে তিনি বলেন, যখন নতুন প্রজন্মের প্রতিভাকে নিয়ে প্রশ্ন তোলা হয় তখন খুবই খারাপ লাগে। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রভু রামচন্দ্রের কথা তুলে ধরেন যোগী। বলেন, যুব শক্তির আকারে, ভগবান শ্রী রামকেও স্মরণ করা হয়। তিনি অসুর রূপকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই সময় প্রভু রাম তরুণ এবং যুবক ছিলেন বলে মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কৃষ্ণের ভূমিকাও তুলে ধরেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশজুড়ে কার্যত উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। গোটা রাজ্যকে দেশের মধ্যে মডেল রাজ্য গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বিজেপি সরকার। আর্টিফিশিয়াল এন্টিলিজেন্স সহ একাধিক ইস্যুতে কাজ করছে উত্তরপ্রদেশ। শুধু তাই নয়, কর্ম সংস্থান থেকে শিক্ষা, স্বাস্থ্যেও ব্যাপক বদল ঘটছে।












Click it and Unblock the Notifications