ভারতের মানচিত্র ভুল প্রদর্শন করলে হতে পারে ৭ বছরের জেল, সঙ্গে ১০০ কোটি জরিমানা
নয়াদিল্লি, ৬ মে : কোনও জায়গায় ভারতের ভুল মানচিত্র প্রদর্শন করলেই রাষ্ট্র কড়া পদক্ষেপ করবে। এই বিষয়টিতে শাস্তি হিসাবে সর্বোচ্চ সাত বছরের জেল ও একইসঙ্গে ১০০ কোটি টাকা জরিমানা হতে পারে বলে জানা গিয়েছে।
সম্প্রতি কিছু স্যোশাল নেটওয়ার্কিং সাইটে জম্মু ও কাশ্মীরকে ওবং একইসঙ্গে অরুণাচল প্রদেশকে যথাক্রমে পাকিস্তান ও চিনের অংশ হিসাবে দেখানো হয়েছে। এর প্রেক্ষিতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কিছুদিন আগে মাইক্রোব্লগিং স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে এমন ঘটনা ঘটে। পরে ভারতীয় সরকারের হস্তক্ষেপে এমন ভুল তথ্য সরিয়ে ফেলা হয়।
এবার নতুন আইন এনে বলা হয়েছে, ভারতের ভৌগলিক অবস্থান সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করতে গেলে আগে ভারত সরকার থেকে অনুমতি নিতে হবে। চাইলেই ভৌগলিক মানচিত্র নিয়ে নিজের মতো করে তথ্য বা মানচিত্র প্রকাশ করা যাবে না।
এই আইনের অন্যথায় জরিমানা হতে পারে ১ কোটি থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ কোটি টাকা। এর পাশাপাশি সর্বোচ্চ জেল হতে পারে সাত বছরের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications