Bangladesh: 'ওটা আপার বাড়ি...', বলতেই একদল যুবক এই মহিলার সঙ্গে...! জয় বাংলাতেও জারি 'নিষেধাজ্ঞা'

Bangladesh: চোখের সামনে স্মৃতি বিজড়িত রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছিল! আর তা দেখে চুপ করে বসে থাকতে পারেননি। ছুটে এসেছিলেন এক মহিলা। চিৎকার করে বলছিলেন, 'ওটা আপার বাড়ি... ভেঙো না! এমনকি কয়েকশ মৌলবাদীর সঙ্গে চিৎকার করে দিচ্ছিলেন 'জয় বাংলা' স্লোগান। আর সেটাই ছিল ওই মহিলার অপরাধ। প্রকাশ্যে বেধড়ক মার।

শুধু তাই নয়, একদল পুরুষের দল মহিলার মুখে লাগিয়ে দিল ধুলো। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এভাবে একজন মহিলাকে যেভাবে 'শ্লীলতাহানি' করা হল তা নিয়েও তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। কিন্তু সব দেখে শুনেও স্পিকটি নট ইউনূসের। (Bangladesh)

Bangladesh

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'প্রথম আলো'কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় ও আওয়ামী লীগের পক্ষে কথা বলায় এক মহিলা সহ দুজনকে বেধড়ক মারধর দেওয়া হয়।

তাঁদের কথায়, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রথমে এক ব্যক্তি ৩২ নম্বরের ওই বাড়ির সামনে গিয়ে 'জয় বাংলা' স্লোগান দিচ্ছিলেন। সেই সময় একজন যুবক তাঁকে বেধড়ক মারধর করে। কার্যত গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে বেশ কয়েকজন উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, পরে এক মহিলা ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছিলেন।

স্মৃতি বিজড়িত বাড়িটি যাতে না ভাঙা হয় সেই আবেদন জানাচ্ছিলেন। বলছিলেন, ওটা আপার বাড়ি, ভেঙো না। কিন্তু একদম মানুষ এক অদ্ভুত উল্লাসে মত্ত থাকায় কে কার কথা শোনে! প্রথম হুমকি, এরপর মাঝ বয়সী মহিলাকে একদল যুবক বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, বিভিন্ন ভাবে লাঞ্ছনা করা হয় বলেও ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওপারের মানুষজন। সেই সময় অনেকেই বাঁধা দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি।

শেষমেশ কোনও রকমে এলাকা ছাড়েন ওই মহিলা। ঘটনার এই ভিডিও -ছবি দেখে অনেকেই বলছেন, এটা আমাদের সোনার বাংলাদেশ নয়। এই ঘটনা গোটা বিশ্বের সামনে মাথা হেঁট করে দিচ্ছে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন ওপারের বুদ্ধিজীবী মানুষ। বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একদল মানুষ বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+