'৫০ বছরের সুপুরুষ' পাত্র খুঁজছে এই কলেজ পড়ুয়া মেয়ে! নেপথ্যে রয়েছে মায়ের প্রতি অগাধ ভালোবাসা
এই খবর, আস্থা ভার্মাকে নিয়ে। যাঁর সাম্প্রতিক টুইট গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। আইনের ছাত্রী আস্থা , তাঁর মায়ের জন্য 'পাত্র' খুঁজছেন। এমন কথা সমাজের ভ্রুকূটি কাড়লেও, তাতে 'কুছ পরোয়া নেই ' এই একরত্তি মেয়ের! আস্থা আপাতত মশগুল তাঁর মায়ের জন্য পাত্র খুঁজতে।

সাধারণত, মায়েরা মেয়েদের জন্য পাত্র খোঁজেন। তবে আস্থার ক্ষেত্রে বিষয়টি উল্টো। আস্থা তাঁর মায়ের জন্য পাত্র খুঁজে একটি টুইট করেছেন। যেখানে লেখা রয়েছে, পাত্রকে ৫০ বছর বয়সী হতে হবে। নিরামিষাশী হতে হবে। এছাড়াও ভালোভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হতে হবে। আস্থা নিজের টুইটে জানিয়ে দিয়েছেন, সেই ৫০ বছরের সুপুরষ পাত্রটি যেন অবশ্যই ধূমপান না করেন। আর এরপর থেকেই ভাইরাল আস্থার টুইট।
Looking for a handsome 50 year old man for my mother! :)
— Aastha Varma (@AasthaVarma) October 31, 2019
Vegetarian, Non Drinker, Well Established. #Groomhunting pic.twitter.com/xNj0w8r8uq
আস্থা নিজের মায়ের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন টুইটে। এদিকে, টুইটার এই ভাবনা চিন্তাকে সমর্থন করে নেমে পড়ে আস্থার মায়ের জন্য পাত্র খুঁজতে। অনেকেই পোস্টটিকে শেয়ার করেছেন। সকলের একটিই উদ্দেশ্য, যাতে আস্থা খুব তাড়াতাড়ি খুঁজে পান তাঁর মায়ের জন্য কাঙ্খিত পাত্রকে ।












Click it and Unblock the Notifications