Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গাড়ি চালানোর সময় মহিলাকে চুমু খেতে গিয়ে কেলেঙ্কারি, ক্যাব-স্কুটার ঠুকলেন মহিলা চালক!

বেঙ্গালুরু, ২০ সেপ্টেম্বর : শহরের রাস্তায় ফের পথদুর্ঘটনা। রবিবার রাতে একটি হন্ডা সিটি প্রথমে সজোরে ধাক্কা মারে একটি ওলা ক্যাবকে তারপর একটি স্কুটারকে। ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।[এক ব্যক্তির আত্মহত্যার ঝাঁপে, মৃত্যু হল নিচে শোওয়া বৃদ্ধার!]

তবে এই দুর্ঘটনায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ক্ষতিগ্রস্ত স্কুটারের চালকের দাবি, হন্ডা সিটি গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা। এবং চালকের আসনের পাশে বসা আর এক মহিলাকে চোখ বন্ধ করে চুমু খেতে গিয়েই এই দুর্ঘটনা। [৮ ঘণ্টা লাগাতার ঝগড়া করে জ্ঞান হারালেন দুই মহিলা!]

গাড়ি চালানোর সময় মহিলাকে চুমু খেতে গিয়ে কেলেঙ্কারি, ক্যাব-স্কুটার ঠুকলেন মহিলা চালক!

যদিও অভিযুক্ত মহিলার দাবি, চুমু নয়, পাশে বসা বন্ধুর চোখে কিছু একটা পরেছিল, তার ফলে তার চোখে অস্বস্তি হচ্ছিল। সেই কারণেই তার চোখে ফুঁ দিতে গিয়েই দুর্ঘটনা ঘটে যায়। [অচেনা ব্যক্তিদের সামনে কেন নগ্ন হলেন এই ২০ জন?]

দায়িত্বজ্ঞানহীনভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে ওই মহিলার বিরুদ্ধে। মহিলার বয়স তিরিশের কাছাকাছি, বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি। পুলিশ তাঁর শরীরে অ্যালকোহল উপস্থিত রয়েছে কি না পরীক্ষা করলে ফল নেগেটিভ আসে। [(ছবি) অপ্রস্তুত চুমুর গেরোয় বলিউডের তারকারা!]

যে ওলা গাড়িটিতে ধাক্কা মেরেছে হন্ডা সিটিটি তার চালক শেখর রামচন্দ্রন জানিয়েছেন, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগেদ পিছন থেকে একটি হন্ডা সিটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে। কিন্তু ধাক্কার মারার পরও সাহায্যের জন্য বা ক্ষমা চাইতেও কেউ গাড়ি থেকে বেরয়নি। তখন পিছন থেকে আর এক জন স্কুটারে করে এসে বলেন, তার স্কুটারকেও নাকি ধাক্কা মেরেছে গাড়িটা। [(ছবি) চুমুতেই বুঝুন সম্পর্কের খুঁটিনাটি!]

স্কুটার চালক ফারহান আহমেদের কথায়, যে মহিলা গাড়ি চালাচ্ছিলেন তিনি গাড়ি চালাতে চালাতেই চোখ বন্ধ করে আর এক মহিলাকে কিস করছিলেন। একটা স্কুটার ও একটা ক্যাবকে ধাক্কা মারার পরও তাদের কোনও তাপ উত্তাপ নেই।

ক্যাব চালক শেখরের কথায়, তিনি ওই মহিলাকে গাড়ি থেকে নেমে ক্ষতিপূরণ হিসাবে টাকা দিতে বললে, ওই মহিলা পাল্টা শেখরের উপর চড়াও হয়। বলে, সে গাড়ি ধীরে চালাচ্ছিল বলেই নাকি দুর্ঘটনা। এরপরই গাড়ি নিয়ে চলে যায়। [(ছবি) সিনেমায় চুম্বনের দৃশ্য নাপসন্দ সলমন খানের!]

শেখর ও ফরহান গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেল এবং পুলিশকে খবর দেয়। শেখর ওি মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ স্কুটার, ওলা গাড়ি ও হন্ডা সিটি তিনিটিকেই বাজেয়াপ্ত করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+