নয়াদিল্লি : মনিপুরের মহিলাকে ধর্ষণের অভিযোগ
নয়াদিল্লি সংলগ্ন হউজ খাস ভিলেজে এক ২৪ বছর বয়সী তরুনীর ধর্ষণের ঘটনা সামনে এলো। শনিবার রাতের এই ঘটনায় রীতিমত ছড়িয়েছে চাঞ্চল্য ছড়ায়।
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : নয়াদিল্লি সংলগ্ন হউজ খাস ভিলেজ এলাকায় এক ২৪ বছর বয়সী তরুনীর ধর্ষণের ঘটনা সামনে এলো। শনিবার রাতের এই ঘটনায় রীতিমত ছড়িয়েছে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে হউজ খাস থেকে নয়াদিল্লি ফেরার সময় মনিপুরের ওই মহিলাকে ধর্ষণ করা হয়। রাতে ফেরার সময় ওই মহিলা ১১.৩০ নাগাদ এক ব্যক্তি ওি মহিলাকে নিজের থেকে গাড়িতে 'লিফ্ট' দিতে চান। মহিলা রাজি হোয়ার পরই ঘটে যায় ধর্ষণের ঘটনা।

খবর, ওই ব্যক্তি নিজের গাড়ি একটি দুরের পার্কে রাখা রয়েছে বলে জানান ওই মহিলাকে। তারপর সেখানে নিয়ে গিয়ে মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন ওই অভিযুক্ত ব্যক্তি।
কোনও মতে ঘটনাস্থল থেকে ছুটে পালান ওই মহিলা। তারপর ধর্ষণের অভিযোগ দায়ের করেন পুলিশে। অপরাধীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। হাউজ খাসের বিভিন্ন রাস্তাতে বসানো সিসিটিভি ফুটেও খতিয়ে দেখছে পুলিশ।এদিকে বার বার নয়াদিল্লিতে ধর্ষণের গটনা সামনে আসতে থাকায় প্রশ্ন উঠছে শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে।












Click it and Unblock the Notifications