টিকাকরণের পরও করোনায় আক্রান্ত ৪০ হাজার, কেরলের উদ্বেগ বাড়িয়েছে নতুন ভ্যারিয়ান্ট

টিকাকরণের পরও করোনায় আক্রান্ত ৪০ হাজার, কেরলের উদ্বেগ বাড়িয়েছে নতুন ভ্যারিয়ান্ট

সম্পূর্ণ টিকাকরণ হয়েছে বা দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন এমন ব্রেক থ্রু কোভিড–১৯ সংক্রমণের ৪০ হাজারের বেশি কেস দেখা দিল কেরলে। স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষস্থানীয় সূত্রের খবর, নতুন করোনা ভাইরাসের ভ্যারিয়ান্টের ভূমিকা এ ক্ষেত্রে উড়িয়ে দেওয়া যায় না।

কেরলে ৪০ হাজার ব্রেক থ্রু কেস

কেরলে ৪০ হাজার ব্রেক থ্রু কেস

আইসিএমআরের সূত্রের খবর, ভারতে যেখানে ১ লক্ষ ব্রেক থ্রু করোনা কেস সনাক্ত হয়েছে, সেখানে একা কেরলে ৪০ হাজারের বেশি কেসের দেখা মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, যিনি কেরল পরিদর্শনে গিয়েছিলেন সম্প্রতি তিনি বলেছেন, 'ভ্যারিয়ান্টের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ঢাকা পড়ে যাওয়ার কারণে ব্রেক থ্রু সংক্রমণ ও পুনরায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে।'‌‌ তিনি এও জানিয়েছেন যে ব্রেক থ্রু সংক্রমণের নতুন মিউট্যান্ট ভ্যারিয়ান্টের ভূমিকা যে রয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না।

ভ্যারিয়ান্ট ও ব্রেক থ্রু সংক্রমণ

ভ্যারিয়ান্ট ও ব্রেক থ্রু সংক্রমণ

ব্রেক থ্রু মামলার সংখ্যা নতুন করোনা ভাইরাস মিউট্যান্ট নিয়ে উদ্বেগ বাড়িয়েছে কেরলের। ব্রেক থ্রু নমুনার সিক্যুয়েন্সিং পরীক্ষা করে গবেষকরা দেখেছেন যে টিকাকরণের ফলে যে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয় তা বিভিন্ন করোনা ভাইরাস ভ্যারিয়ান্টের কারণে তা ঢাকা পড়ে যায় এবং তার ফলে সম্পূর্ণ টিকা নেওয়া ব্যক্তির শরীরও পুনরায় আক্রান্ত হয়। সূত্র মারফৎ জানা গিয়েছে, 'সব ব্রেক থ্রু সংক্রমণের জন্য জিনোমিক সিক্যুয়েন্সিং করা প্রয়োজন এতে বোজার জন্য যে এতে ভ্যারিয়ান্টের হাত ‌রয়েছে কিনা।'

৪০ হাজার নমুনার পরীক্ষা

৪০ হাজার নমুনার পরীক্ষা

স্বাস্থ্য মন্ত্রক এখন একটি নতুন ভ্যারিয়ান্টের সম্ভাবনাগুলি বাতিল করার জন্য সমস্ত ৪০ হাজার নমুনার একশো শতাংশ জিনোমিক সিক্যুয়েন্সিংয়ের পরিকল্পনা করছে।

 একাধিক জেলায় ব্রেক থ্রু সংক্রমণ

একাধিক জেলায় ব্রেক থ্রু সংক্রমণ

এখানে উল্লেখ্য, পথনমথিট্টাতে ব্রেক থ্রু কোভিড-১৯ কেস উচ্চ হারে ধরা পড়েছে। সেখানে ভ্যাকসিনের একটি ডোজ নেওয়ার পরও ১৪৯৭৪ জনের শরীরে ফের করোনা ভাইরাস দেখা দিয়েছে এবং সম্পূর্ণ ডোজ নেওয়া ৫০৪২ জনের মধ্যে পুনরায় সংক্রমণ দেখা দেয়। রাজ্যের অন্যান্য জেলাতেও একই ধরনের পরিস্থিতি। ১৫ অগাস্টের পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পুনরায় কেরল পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করছে। গত কয়েক সপ্তাহ ধরে কেরলে দৈনিক ২০ হাজারের কাছাকাছি মানুষ সংক্রমিত হয়েছে। মঙ্গলবার সংক্রমণ কিছুটা কমেছিল। বুধবার ফের দৈনিক সংক্রমণ ২১ হাজারের বেশিতে পৌঁছে গিয়েছে এবং মৃত্যু হয়েছে ১৫২ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+