সাংসদ পদ হারাবেন কঙ্গনা রানাউত? হিমাচল হাইকোর্ট নোটিশ দিল মান্ডির বিজেপি সাংসদকে

সমস্যায় বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত? নির্বাচনে জয়ের পর লোকসভা ভবনে এখন তিনি ব্যস্ত। তার মধ্যেই হিমাচল প্রদেশ হাইকোর্ট থেকে পিটিশন নোটিশ জারি হয়েছে।

তাঁর নির্বাচন লড়ার বিষয়ে প্রশ্ন উঠেছে। ভোটে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিতে হয় প্রার্থীকে। সেই মনোনয়ন ঘিরেই সমস্যা ? বিজেপি সাংসদের নির্বাচন বাতিল হতে পারে?

Kangana Ranaut

কঙ্গনা রানাউত বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই চর্চায় থাকেন। এবার তিনি বিজেপির প্রার্থী হিসেবে মান্ডি থেকে নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু সেখানেও সমস্যা দেখা দিয়েছে৷ গতকাল বুধবার সাংসদের নামে হাইকোর্ট থেকে নোটিশ জারি হয়েছে।

মান্ডি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন লায়করাম নেগি৷ কিন্তু তিনি ভোটে লড়তে পারেননি৷ তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছিল। তিনিই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

জানা গিয়েছে, লায়করাম নেগি বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী৷ জেলাশাসকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন৷ বন বিভাগের নো ডিউজ সার্টিফিকেট জমা দেন। জল, বিদ্যুৎ, টেলিফোনের নো ডিউজ সার্টিফিকেটও জমা দেন তিনি। মাত্র একদিনের মধ্যেই জেলাশাসকের দাবি করা সব নথি তিনি জম করেছিলেন৷

অভিযোগ, সব অক্ষরে অক্ষরে মেনে চলার পরেও তিনি নির্বাচনে লড়তে পারেননি। তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেই কারণে এবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। ওই কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করে জিতেছিলেন কঙ্গনা রানাওয়াত।

লায়করাম নেগির অভিযোগ, তার মনোনয়নপত্র ভুলভাবে বাতিল করা হয়েছিল৷ সাংসদ কঙ্গনা রানাউতের নির্বাচন বাতিল করার দাবি জানানো হয়েছে আদালতে। হিমাচল প্রদেশ হাইকোর্ট বিজেপি সাংসদকে নোটিশ পাঠিয়েছে।

আগামী ২১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিজেপি সাংসদকে। তার মধ্যে কঙ্গনাকে এই বিষয়ে জবাব দিতে হবে। তাহলে কি সত্যিই নির্বাচন বাতিল হতে পারে কঙ্গনা রানাউতের? জল্পনা বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+