বেলাগাম করোনা সংক্রমণের মুখে যোগী রাজ্য, মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে একের পর এক শহর

বেলাগাম করোনা সংক্রমণের মুখে যোগী রাজ্য, মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে একের পর এক শহর

গোটা দেশের পাশাপাশি করোনায় কাবু উত্তরপ্রদেশও। রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায়। গত একদিনে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ২২৩ জন। এদিকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৫১ হাজার ৩১৪ জন। মারা গিয়েছেন ১০ হাজার ৯৫৯ জন। যার জেরে নতুন করে বাড়ছে উদ্বেগ।

বেলাগাম করোনা সংক্রমণের মুখে যোগী রাজ্য, মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে একের পর এক শহর

অন্যদিকে মৃত্যুর নিরিখে গোটা রাজ্যে শীর্ষে রয়েছে লখনৌ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এই শহরে মারা গিয়েছেন ৪২ জন। তারপরেই রয়েছে প্রয়াগরাজ। সেখানে মারা গিয়েছেন ১৫ জন। কানপুরে মৃত্যু হয়েছে ১৩ করোনা রোগীর। আগ্রায় মারা গিয়েছেন ১১ জন। বারাণসী ও গাজিয়াবাদে মারা গিয়েছেন ১০ জন করে রোগী। অন্যদিকে আক্রান্তের নিরিখেও শীর্ষস্থানে রয়েছে লখনৌ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৬১ জন। বারাণসীতে আক্রান্ত হয়েছেন ২৭৮৬ জন। কানপুরও মেরুঠে যথাক্রমে ২০৪৪ ও ১৭৪৫ জন।

অন্যদিকে প্রয়াগরাজে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৬৮ জন, মোরাদাবাদে ১৩৫১ জন,গোরক্ষপুরে ১৩৪৪ জন, বরেলীতে ১০২৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৩১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা পৌঁছেছে ৭ লক্ষ ৫২ হাজার ২১১ জন। এদিকে রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। বেলাগাম সংক্রমণ গোটা দেশে। সব মিলিয়ে রবিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+