'সন্ন্যাসীর যজ্ঞে যেই বাধা দেবে তাঁকে দণ্ড পেতে হবে', প্রিয়ঙ্কা ইস্যুর পর ঝাঁঝালো যোগী

যোগীরাজ্যে পা রেখেই হেনস্থার মুখে কয়েকদিন আগে পড়েন গান্ধী পরিবারের সন্তান তথা কংগ্রেসের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। এরপরই তিনি মুখ খুলে ক্ষোভ উগড়ে দেন বিজেপির বিরুদ্ধে। ক্ষোভ উগড়ে দেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও। এরপরই টুইটারকে হাতিয়ার করে পাল্টা তোপে ঝাঁঝালো উত্তর দিয়েছেন যোগী আদিত্যনাথ।

'সন্ন্যাসীর যজ্ঞে যে বাধা দেবে..'

এক টুইট বার্তায় যোগী আদিত্যনাথ বলেন, ' লেকসেবা আর জলকল্যাণের নিরন্তর যজ্ঞে সন্ন্যাসীকে যে বাধা দেবেন, তিনিই দণ্ডিত হবেন। বংশপরম্পরায় রাজনীতি করা মানুষ, আর দেশ ভুলে তুষ্টিকরণ করা মানুষ কী বুঝবেন লোকসেবা কী জিনিস!'

গেরুয়া বসন নিয়ে যোগীর বক্তব্য

প্রিয়ঙ্কা গান্ধী উত্তরপ্রদেশে হেনস্থা নিয়ে মুখ খুলেই যোগীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানান, যোগী যেন নিজের 'গেরুয়া'র প্রতি 'ন্য়ায়' করেন। এরপরই যোগী আদিত্যনাথ টুইটে সাফ জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভাগবা (গেরুয়া) লেকসেবার জন্য় ধারণ করেছেন। সমস্তকিছু ত্যাগ করে।

 প্রিয়ঙ্কা কী বলেছিলেন?

প্রিয়ঙ্কা কী বলেছিলেন?


এর আগে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, 'এটা হিন্দু ধর্মের প্রতীক। সেই ধর্মকে ধারণ করুন। সেই ধর্মে কোনও হিংসা নেই, প্রতিশোধ নেই, রাগ নেই। এটাই আমার বলার। ' এরপরই ঝাঁঝালো টুইটে একের পর অএক তোপ প্রিয়ঙ্কা গান্ধীর দিকে দাগেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+