২০১৯ লোকসভা নির্বাচনে ধন-সম্পত্তির পরিমাণে কে কাকে টক্কর দিলেন! তারকা প্রার্থীদের তালিকার নয়া চমক
২০১৯ লোকসভা ভোটে একাধিক চমক দেখা গিয়েছে । হাইভোল্টেজ এই ভোট পর্বের প্রতিটি পরতে থেকে গিয়েছে টানচান উত্তেজনা। ভোটের ২২ গজ থেকে ভোট-ময়দানের বাইরের একাধিক ঘটনাও শিরোনাম কেড়ে নিয়েছে।
২০১৯ লোকসভা ভোটে একাধিক চমক দেখা গিয়েছে । হাইভোল্টেজ এই ভোট পর্বের প্রতিটি পরতে থেকে গিয়েছে টানচান উত্তেজনা। ভোটের ২২ গজ থেকে ভোট-ময়দানের বাইরের একাধিক ঘটনাও শিরোনাম কেড়ে নিয়েছে। দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে নজর কেড়েছেন একাধিক প্রার্থীও। প্রার্থীদের তালিকায় যেমন ফিল্মস্টার থেকে ক্রিকেটার,সঙ্গীতশিল্পীরা জায়গা করে নিয়ে চমক দিয়েছেন, তেমনই তাঁদের আর্থিক সম্পত্তিও নজর কেড়েছে। কৌতূহল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ নিয়েও। ভোট উৎসব যখন শেষের দিকে, তখন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, ২০১৯ সালের তারকা প্রার্থীদের সম্পত্তির পরিমাণে।

গৌতম গম্ভীর
দিল্লির প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী তারকা প্রার্থী গৌতম গম্ভীর। বিজেপির এই প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১৪৭ কোটি টাকা। ২০১৭ -১৮ সালের আয়কর বিভাগে জমা দেওয়া হলফনামায় গৌতম গম্ভীর জানিয়েছেন তাঁর আয়ের পরিমাণ ১২.৪০ কোটি টাকা প্রতিবছর। তাঁর অস্থাবল সম্পত্তির পরিমাণ ১১৬ কোটি টাকা, অন্যদিকে স্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ কোটি টাকা।

হেমা মালিনী
বিজেপির টিকিটে এবছরেও উত্তরপ্রদেশের মথুরা থেকে লড়েছেন হেমা মালিনী। তাঁর ১০১ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। এই সম্পত্তির পরিমাণে রয়েছে, বাংলো, গাড়ি, গয়না ইত্যাদি। গত ৫ বছরে ৩৪.৪৬ কোটি টাকার সম্পত্তি বেড়ে গিয়েছে হেমা মালিনীর। সেটিও নির্বাচনী হলফনামায় প্রকাশিত।

সানি দেওল
ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী যেমন কোটিপতি , তেমনই ধর্মেন্দ্রপুত্র সানি দেওলও কোটিপতি। পাঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি প্রার্থী সানি দেওল ৮৭.১৮ কোটি টাকার মালিক। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬০.৪৬ কোটি টাকা। যার মধ্যে রয়েছে ১.৬৯ কোটি, সানির নামে গয়নার পরিমাণ রয়েছে ১.৫৬ কোটি টাকার।

উর্মিলা মাতন্ডকার
মুম্বই উত্তরের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকরের ৬৮.২৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ৪৫ বছর বয়সী এই অভিনেত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। আর অস্থআবর সম্পত্তির পরিমাণ ২৭ কোটি টাকা।

নরেন্দ্র মোদী
নির্বাচনী হলফনামায় নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২.৫ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। প্রধানমন্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১.৪১ কোটি টাকা , ১ .১ কোটি টাকা। ৬৮ বছরের এই রাজনীতিবিদের একটি বাড়ি রয়েছে গান্ধীনগরে। সম্পত্তি বলতে রয়েছে, ৪৫ গ্রামের ৪ টি সোনার আঙটি। য়ার দাম ১.১৩ লাখ টাকা। সেভিং বলতে রয়েছে ১.৯ লাখ টাকার এলআইসি পলিসি।

বাবুল সুপ্রিয়ো
বাবুল সুপ্রিয়োর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণে অনেকটাই কমতি দেখা গিয়েছে ২০১৯ সালে। তাঁর সম্পত্তির পরিমাণ ৩.৮৫ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৪ সালে তাঁর সম্পত্তির পরিমাণ চিল ৭.৩৪ কোটি টাকা। সেখান থেকে তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৩.৪৯ কোটি টাকায়।
[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

উজ্জ্বল তারকাদের টাকার পরিমাণ
বিজেপির কিরণ খেরের সম্পত্তির পরিমাণ ৪৫.৯১ কোটি টাকা। কংগ্রেসের টিকিটে প্রার্থীপদ পেয়েছেন বক্সার বীজেন্দ্র সিং। তাঁর সম্পত্তির পরিমাণ ৮. ৬২ কোটি টাকা। বিজেপির মনোজ তিওয়ারির সম্পত্তির পরিমাণ ২৪ কোটি টাকা।












Click it and Unblock the Notifications